২০২৭ সালের রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

ধর্ম ডেস্ক

ইসলাম ও জীবন

২০২৭ সালের পবিত্র রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ করা হয়েছে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান শুরু হতে পারে। তবে ঈদুল ফিতর উদযাপনের তারিখ নিয়ে দুটি পূর্বাভাসে এক দিনের পার্থক্য দেখা গেছে। একটি পূর্বাভাসে ৯ মার্চ এবং অন্যটিতে ১০ মার্চ ঈদুল ফিতর উদযাপনের সম্ভাবনা জানানো হয়েছে। চাঁদ দেখার ওপর নির্ভর করায় এসব তারিখ পরিবর্তিত হতে পারে।

2026-10-30T13:57:21+06:00
2026-10-30T13:57:21+06:00
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
Advertisement
ইসলাম ও জীবন
২০২৭ সালের রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা
ধর্ম ডেস্ক
⏲ ১:৫৭ পিএম | ৩০ অক্টোবর, ২০২৬ | শুক্রবার
সংগৃহীত ছবি
২০২৭ সালের পবিত্র রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ করা হয়েছে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান শুরু হতে পারে। তবে ঈদুল ফিতর উদযাপনের তারিখ নিয়ে দুটি পূর্বাভাসে এক দিনের পার্থক্য দেখা গেছে। একটি পূর্বাভাসে ৯ মার্চ এবং অন্যটিতে ১০ মার্চ ঈদুল ফিতর উদযাপনের সম্ভাবনা জানানো হয়েছে। চাঁদ দেখার ওপর নির্ভর করায় এসব তারিখ পরিবর্তিত হতে পারে।

কাজাখস্তানের মুসলিমদের ধর্মীয় প্রশাসনের প্রকাশিত সম্ভাব্য ধর্মীয় ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাস শুরু হতে পারে। মাসব্যাপী রোজা পালনের পর ৯ মার্চ ঈদুল ফিতর উদযাপনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। একই ক্যালেন্ডারে ৫ মার্চ দিবাগত রাতে পবিত্র শবে কদর পালনের কথা উল্লেখ রয়েছে।

ক্যালেন্ডার অনুযায়ী, ১৬ থেকে ১৮ মে পর্যন্ত তিন দিনব্যাপী পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে। এর আগের দিন, ১৫ মে পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে পবিত্র আরাফাতের দিন।

এ ছাড়া ৪-৫ জানুয়ারি দিবাগত রাতে শবে মেরাজ, ২২-২৩ জানুয়ারি দিবাগত রাতে শবে বরাত এবং ১৫ জুন পবিত্র আশুরা পালনের সম্ভাব্য তারিখ উল্লেখ করা হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী পবিত্র ঈদে মিলাদুন্নবী ১৪-১৫ আগস্ট উদযাপিত হতে পারে।

অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য সময়সূচি তুলে ধরা হয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে পবিত্র রমজান শুরু হতে পারে।

এ পূর্বাভাস অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি, রোববার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখার চেষ্টা করা হবে। ওই দিন চাঁদ দেখা গেলে রাতে প্রথম তারাবিহ নামাজ আদায় করবেন মুসল্লিরা। এরপর সেহরি খেয়ে ৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হবে।

গালফ নিউজের পূর্বাভাসে ১০ মার্চ, বুধবার ঈদুল ফিতর উদযাপনের সম্ভাব্য তারিখ উল্লেখ করা হয়েছে। তবে কাজাখস্তানের ধর্মীয় প্রশাসনের ক্যালেন্ডারে এ ঈদের তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ মার্চ। অর্থাৎ, রমজান শুরুর তারিখ নিয়ে দুই পূর্বাভাসে মিল থাকলেও ঈদুল ফিতরের তারিখে এক দিনের ব্যবধান রয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ধর্মীয় দিবসগুলোর চূড়ান্ত তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করবে। তাই চাঁদ দেখার পরই আনুষ্ঠানিকভাবে এসব দিবসের তারিখ ঘোষণা করা হবে।

উল্লেখ্য, ২০২৬ সালে ১৯ ফেব্রুয়ারি পবিত্র রমজান শুরু হয়েছিল। মাসব্যাপী সিয়াম সাধনা শেষে ২০ মার্চ উদযাপিত হয়েছিল পবিত্র ঈদুল ফিতর।

জ/শা 


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত