নেত্রকোনায় জেন্ডার, বৈচিত্র্য ও মানবাধিকারবিষয়ক কর্মশালা

নেত্রকোনা প্রতিনিধি

দেশজুড়ে

2026-10-29T00:52:34+06:00
2026-10-29T00:52:34+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
নেত্রকোনায় জেন্ডার, বৈচিত্র্য ও মানবাধিকারবিষয়ক কর্মশালা
নেত্রকোনা প্রতিনিধি
⏲ ১২:৫২ এএম | ২৯ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবার
ছবি- নেত্রকোনা প্রতিনিধি
বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা এবং উন্নয়ন কার্যক্রমে সবার অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে নেত্রকোনায় দুই দিনব্যাপী জেন্ডার, বৈচিত্র্য ও মানবাধিকারবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজিনিয়াস নলেজের (বারসিক) আয়োজনে আটপাড়া উপজেলার রামেশ্বরপুরে অবস্থিত প্রতিষ্ঠানটির নেত্রকোনা আঞ্চলিক রিসোর্স সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন বারসিকের কমিউনিকেশন ও নলেজ ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক সিলভানুস লামিন। কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য দেন বারসিকের নেত্রকোনা অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মো. অহিদুর রহমান।

কর্মশালায় জেন্ডার ধারণা, জেন্ডারভিত্তিক ভূমিকা ও বৈষম্য, মানবাধিকার, সামাজিক-সাংস্কৃতিক বৈচিত্র্য, জেন্ডার চাহিদা, জেন্ডার লেন্স, জেন্ডার মূলধারাকরণ, জেন্ডার নীতিমালা এবং অধিকারভিত্তিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতার আলোকে পরিবার, সমাজ ও প্রাতিষ্ঠানিক কার্যক্রমে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি বিদ্যমান বৈষম্য চিহ্নিত করেন। এসব বৈষম্য দূর করতে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ এবং উন্নয়ন কার্যক্রমে অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি অনুসরণের বিষয়েও মতবিনিময় করেন তাঁরা।

আলোচনায় বলা হয়, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নারী-পুরুষসহ সব মানুষের অধিকার, সক্ষমতা ও অবদানকে স্বীকৃতি দিতে হবে। পরিকল্পনা প্রণয়ন, সিদ্ধান্ত গ্রহণ ও সম্পদ বণ্টনের প্রতিটি পর্যায়ে নারীর মতামত, অভিজ্ঞতা ও জ্ঞানকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি সব জনগোষ্ঠীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।

কর্মশালায় জেন্ডার সমতা প্রতিষ্ঠা, সামাজিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা, মানবাধিকার সুরক্ষা, বৈষম্যহীন কর্মপরিবেশ তৈরি এবং নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর নেতৃত্ব বিকাশের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে জেন্ডার-সংবেদনশীল পরিকল্পনা, অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও সিদ্ধান্ত গ্রহণে অন্তর্ভুক্তিমূলক পদ্ধতি অনুসরণের আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, মানবাধিকার প্রত্যেক মানুষের জন্মগত অধিকার। উন্নয়ন কার্যক্রমে সমতা, বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা, বৈষম্যহীনতা ও জবাবদিহি নিশ্চিত করার মাধ্যমে মানবিক, ন্যায়ভিত্তিক ও টেকসই সমাজ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত