তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধুকে হেফাজতে নিল পিবিআই

জবাবদিহি ডেস্ক

জাতীয়

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় তার বন্ধু দীপকে হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

2026-10-30T07:22:28+06:00
2026-10-30T07:22:28+06:00
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধুকে হেফাজতে নিল পিবিআই
জবাবদিহি ডেস্ক
⏲ ৭:২২ এএম | ৩০ অক্টোবর, ২০২৬ | শুক্রবার
তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধুকে হেফাজতে নিল পিবিআই
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় তার বন্ধু দীপকে হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোড এলাকার একটি বাসা থেকে দীপকে হেফাজতে নেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন এক কর্মকর্তা ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, নিখোঁজ হওয়ার আগে তাহসিফের সঙ্গে প্রায় ছয় ঘণ্টা সময় কাটিয়েছিলেন দীপ। এ সময় তাদের একসঙ্গে চলাফেরার দৃশ্য সিসিটিভি ক্যামেরার ফুটেজে ধরা পড়ে। পরে পরিবারের সদস্যরা ফুটেজে দেখা ব্যক্তিকে দীপ হিসেবে শনাক্ত করেন।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, দীপের ডাকে সাড়া দিয়েই বাসা থেকে বের হয়েছিলেন তাহসিফ। পরে দীপ জানিয়েছিলেন, তাহসিফের মোটরসাইকেলে সমস্যা দেখা দেওয়ায় তারা সেটি মেরামতের জন্য ওয়ার্কশপে নিয়ে যান। মোটরসাইকেল ঠিক করার পর দুজন একসঙ্গে খাবার খান। এরপর দীপ সেখান থেকে চলে যান বলে তিনি দাবি করেছিলেন।

এর আগে বুধবার (২৮ অক্টোবর) বিকেলে টঙ্গীর রাজাবাড়ী ঘাট এলাকায় তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে নদী পুলিশ। তার হাতের ঘড়ি ও পকেটে থাকা আইফোনের সূত্র ধরে মরদেহের পরিচয় শনাক্ত করা হয়।

তবে তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এদিকে তার বাবা কে এম এনায়েতুল করিম ছেলের মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করে হত্যার আশঙ্কা জানিয়েছিলেন।

তাহসিফের মৃত্যুর ঘটনায় দীপের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে পিবিআইয়ের তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে কারও সম্পৃক্ততার বিষয়টি স্পষ্ট হবে।

জ/শা 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত