জনগনের ভালবাসা ও সমর্থনই আমার মূল শক্তি

মাদারীপুর প্রতিনিধি

দেশজুড়ে

আসন্ন মাদারীপুরের কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও দুবাই প্রবাসী শিল্পপতি মোঃ মিরাজ হাওলাদার।

2026-10-29T12:57:51+06:00
2026-10-29T13:16:04+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
জনগনের ভালবাসা ও সমর্থনই আমার মূল শক্তি
মাদারীপুর প্রতিনিধি
⏲ ১২:৫৭ পিএম | ২৯ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
আসন্ন মাদারীপুরের কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও দুবাই প্রবাসী শিল্পপতি মোঃ মিরাজ হাওলাদার।

জনগণের ভালোবাসা ও সমর্থনকে শক্তি হিসেবে নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান কালকিনির এই কৃতী সন্তান। নির্বাচিত হলে উপজেলাটিকে আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেছেন তিনি।

এদিকে তাঁর সম্ভাব্য প্রার্থিতা ঘিরে উপজেলার বিভিন্ন এলাকার মানুষের মধ্যে ব্যাপক সাড়া তৈরি হয়েছে। তবে তাঁকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তাঁর সমর্থকেরা। 

এসব বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে মিরাজ হাওলাদার বলেন, নির্বাচন করতে কোনো দলীয় পদ প্রয়োজন নেই। প্রয়োজন শুধু জনগণের ভালোবাসা ও সমর্থন। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে যে কারো নির্বাচনে অংশ নেওয়ার অধিকার রয়েছে। তাই আমি শেষ পর্যন্ত জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচনের মাঠে লড়ে যাব।

তিনি আরও বলেন, নির্বাচনে জয়ী হলে কালকিনির সার্বিক উন্নয়ন, আধুনিক অবকাঠামো নির্মাণ, শিক্ষা ও যুবসমাজের উন্নয়নসহ জনসেবামূলক কার্যক্রমকে গুরুত্ব দেয়া হবে। মানুষের জীবনমান উন্নয়নে পরিকল্পিত ভাবে কাজ করার কথাও জানান তিনি।

উল্লেখ্য,১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত মাদারীপুরের কালকিনি উপজেলা। ইতিমধ্যে এই উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের প্রচার প্রচারনা শুরু হয়ে গিয়েছে। তবে প্রার্থীদের প্রার্থিতার বিষয় নির্বাচনের তফসিল ঘোষণার পর চুড়ান্ত ভাবে জানা যাবে।


  বিষয়:   মাদারীপুর  সমাজসেবক  ভালোবাসা  অপপ্রচার  মূল শক্তি 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত