ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি জানিয়েছেন, নির্বাচনে কেন্দ্র দখল, ভোট জালিয়াতি কিংবা সংঘর্ষের কোনো অভিযোগ পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, সকাল থেকেই চমৎকার ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটারদের ভোট দিতে দেখা গেছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
তিনি আরও বলেন, ভোটারদের সন্তোষজনক উপস্থিতি এবং সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ হওয়ায় নির্বাচন নিয়ে বিএনপি আশাবাদী। সার্বিক পরিস্থিতি দলটির কাছে সন্তোষজনক বলে জানান তিনি।
এ সময় নির্বাচনকে কেন্দ্র করে কৃত্রিমভাবে কোনো অভিযোগ তৈরি না করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা।
জ/শা