এমপির ভিডিও ছড়ানো নিয়ে বিতর্ক, এআই দিয়ে তৈরির দাবি বিএনপির

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

দেশজুড়ে

2026-10-29T00:47:43+06:00
2026-10-29T00:47:43+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
এমপির ভিডিও ছড়ানো নিয়ে বিতর্ক, এআই দিয়ে তৈরির দাবি বিএনপির
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
⏲ ১২:৪৭ এএম | ২৯ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবার
ছবি- গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আবদুল আজিজের একটি কথিত অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল থেকে ভিডিওটি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। তবে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে দাবি করেছে গুরুদাসপুর উপজেলা বিএনপি।

ভিডিওটিকে ভুয়া দাবি করে বুধবার বিকেলে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের নয়াবাজার এলাকায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে উপজেলা বিএনপি। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী।

লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, সংসদ সদস্য আবদুল আজিজের ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে ‘আশফাক আহমেদ’ নামের একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি ছড়িয়ে দেওয়া হয়েছে। তাঁর ভাষ্য, ভিডিওতে শোনা যাওয়া নারীকণ্ঠসহ পুরো দৃশ্য কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি করা হয়েছে। এ ধরনের ভিডিও ছড়ানোর ঘটনায় প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপজেলা ও ইউনিয়ন বিএনপির শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ফেসবুকে ছড়িয়ে পড়া প্রায় নয় মিনিটের ভিডিওটিতে এক নারীর সঙ্গে সংসদ সদস্যের কথিত ভিডিও কলের দৃশ্য রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তবে ভিডিওটির সত্যতা বা এর উৎস স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে সংসদ সদস্য আবদুল আজিজের বক্তব্যও পাওয়া যায়নি।

এর আগে গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যা মামলায় সংসদ সদস্যের বড় ছেলে নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার দেখানো হয়। গত মঙ্গলবার আদালত তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে কেন্দ্রীয় যুবদল তাঁকে সংগঠনের যুগ্ম সম্পাদকের পদ থেকে বহিষ্কার করে।

স্থানীয় যুবদল ও ছাত্রদলের একাধিক সূত্র জানায়, গত মঙ্গলবার রাত ১০টার দিকে গুরুদাসপুরের শহীদ শামসুজ্জোহা কলেজ মাঠে শাকিলের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় শাকিল হত্যাকাণ্ডে মিন্টু ও যুক্তরাষ্ট্রপ্রবাসী রাসেলের সংশ্লিষ্টতা থাকতে পারে-এমন সন্দেহে কিছু ব্যক্তি দোকানপাট ভাঙচুর ও লুটপাট করেন বলে অভিযোগ রয়েছে। তবে এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি বলে সূত্রগুলো জানিয়েছে।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত