এজেআর কুরিয়ারের ওয়্যার হাউজে হামলা-লুটপাট, গ্রেপ্তার ১১

জবাবদিহি ডেস্ক

অপরাধ

2026-10-29T00:59:25+06:00
2026-10-29T00:59:25+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
Advertisement
অপরাধ
এজেআর কুরিয়ারের ওয়্যার হাউজে হামলা-লুটপাট, গ্রেপ্তার ১১
জবাবদিহি ডেস্ক
⏲ ১২:৫৯ এএম | ২৯ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
রাজধানীর হাজারীবাগে এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের প্রধান ওয়্যার হাউজে হামলা, ভাঙচুর ও মালামাল লুটের ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও লুট হওয়া চারটি ডিজিটাল ভিডিও রেকর্ডার (ডিভিআর) উদ্ধার করা হয়েছে।

হাজারীবাগ থানা পুলিশ জানায়, কুরিয়ার কর্তৃপক্ষের দায়ের করা মামলার পর রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ২০ অক্টোবর সন্ধ্যায় মুখোশ ও হেলমেট পরা একদল দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ওয়্যার হাউজে প্রবেশ করে। তারা সেখানে দায়িত্বরত নিরাপত্তাকর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে এবং সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে। পরে কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালিয়ে গ্রাহকদের মূল্যবান পার্সেল, অফিসের ল্যাপটপ ও সিসিটিভির ফুটেজ সংরক্ষণের ডিভিআর লুট করে পালিয়ে যায়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-মোহাম্মদ রেজাউল করিম (৩১), মো. পারভেজ (২৮), রোবাইয়াত ফেরদাউস (২৮), মো. সানজু (২২), মো. ইমরান আলী (৩০), মো. মাসুম হোসেন (৩৪), মাহিদুল ইসলাম (৩৩), আলিফ হোসেন লাবিব (২২), স্বপন মুন্সী (৩২), মো. মুন্না (২২) ও মাহির আহমেদ রজিন (১৯)।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বেশির ভাগ রাজধানীর হাজারীবাগ, গজমহল, বউবাজার, তল্লাবাগ ও কামরাঙ্গীরচর এলাকার বাসিন্দা বা ভাড়াটিয়া। তাঁদের আদি বাড়ি বরিশাল, মাদারীপুর, নোয়াখালী ও রংপুরসহ দেশের বিভিন্ন জেলায়।

এ ঘটনায় জড়িত পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি লুট হওয়া অবশিষ্ট ল্যাপটপ, পার্সেল ও অন্যান্য মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত