শেষ হলো ‘ব্যাচেলর পয়েন্ট’, আবেগে ভাসছেন দর্শক

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-11-28T17:10:18+06:00
2026-11-28T17:10:18+06:00
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
বিনোদন
শেষ হলো ‘ব্যাচেলর পয়েন্ট’, আবেগে ভাসছেন দর্শক
বিনোদন ডেস্ক
⏲ ৫:১০ পিএম | ২৮ নভেম্বর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
Advertisement
দীর্ঘদিন ধরে দর্শকদের হাসি, আড্ডা ও আবেগের সঙ্গী হয়ে থাকা জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনের পর্দা নামল। নির্মাতা কাজল আরেফিন অমির আলোচিত এই সিরিজের শেষ ছয় পর্ব প্রচারের মধ্য দিয়ে আপাতত শেষ হলো এর দীর্ঘ যাত্রা।

গতকাল শুক্রবার সন্ধ্যায় প্রচারিত হয় ১৪০ পর্বের সিরিজটির শেষ ছয়টি পর্ব। শেষ পর্ব প্রচারের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন প্রতিক্রিয়া জানাচ্ছেন দর্শকেরা। অনেকেই লিখছেন, ‘ব্যাচেলর পয়েন্ট’ শেষ হয়ে গেছে-এ কথা যেন বিশ্বাসই করতে পারছেন না তাঁরা।

কেউ সিরিজটির প্রিয় চরিত্র ও স্মরণীয় মুহূর্তের স্মৃতিচারণ করছেন, আবার কেউ চাইছেন নতুন আরেকটি সিজন। দর্শকদের মন্তব্যে বারবার উঠে আসছে কাবিলা, পাশা, হাবু, আরেফিন ও নেহালসহ জনপ্রিয় চরিত্রগুলোর কথা।

২০১৭ সালে যাত্রা শুরু করা ‘ব্যাচেলর পয়েন্ট’ সময়ের সঙ্গে কেবল একটি নাটক বা ধারাবাহিকের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। এই প্রজন্মের তরুণ দর্শকদের কাছে এটি হয়ে উঠেছে বিনোদনের অন্যতম জনপ্রিয় নাম। সিরিজটির বিভিন্ন চরিত্রের সংলাপ, হাস্যরস ও নানা ঘটনা ছড়িয়ে পড়েছে বাস্তব জীবনেও।

পঞ্চম সিজনের শেষ ছয় পর্ব প্রচারের মধ্য দিয়ে আপাতত থামল ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পথচলা। তবে দর্শকদের ভালোবাসা ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতিক্রিয়া বলছে, পর্দা থেকে বিদায় নিলেও প্রিয় এই সিরিজের চরিত্রগুলো সহজে তাঁদের মন থেকে মুছে যাবে না।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত