সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে ‘আসুন একসঙ্গে ভালো থাকি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারেও জয়পুরহাটের পাঁচবিবি বণিক সমিতির বার্ষিক বনভোজন ও মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৮ নভেম্বর) দুপুরে পাঁচবিবি বণিক সমিতির আয়োজনে উপজেলার ঐতিহাসিক পাথরঘাটা মাজার প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ বনভোজন ও মিলনমেলার আয়োজন করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন, সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ তাইজুল ইসলাম।
সমাজকল্যাণ সম্পাদক রাফিউল ইসলাম রুবেলের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী জীবনকৃষ্ণ সরকার বাপ্পী।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন, থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, পৌর বিএনপির আহ্বায়ক আবু হাসনাত মন্ডল হেলাল, যুগ্ন আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইট, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী শামীম হোসেন মন্ডল, পৌর জামায়াতের আমির মাওঃ আবুল বাশার, উপজেলা যুবদলের সাবেক সভাপতি অধ্যাপক সামছুল হুদা মন্ডল দুলাল, পৌর আড়ৎদার সমিতির সভাপতি হারুনুর রশিদ সজল ও বণিক সমিতির সাবেক সভাপতি ভরত প্রসাদ গোয়ালা ও বর্তমান কোষাধক্ষ্য নাজিবুল্লাহ প্রমুখ।
দিনব্যাপী এ আয়োজনে বণিক সমিতির সদস্যদের বিনোদনের জন্য র্যাফেল ড্র"র আয়োজন করা হয়। এতে ফ্রিজ, ওয়াশিং মেশিন, টিভিসহ বিজয়ীদের মাঝে ৩ লক্ষ টাকার পুরস্কার দেয়া হয়।
আয়োজোকরা জানান, এ বনভোজনে পাঁচবিবি থেকে পাথরঘাটা মাজারে যাতায়াতের সুবিধার্থে মেয়র প্রার্থী শামীম হোসেন মন্ডল ব্যবসায়ীদের জন্য ফ্রী ২০টি অটোভ্যান ভাড়া করে দিয়েছেন। এ বনভোজনে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ প্রায় ১৫ শত ব্যবসায়ীগণ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, বাৎসরিক এ আয়োজনের মাধ্যমে ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বণিক সমিতির ব্যবসায়ীগণ বিশ্বাস করেন।