ওয়ানডে আর টি-টোয়েন্টি ছেড়েছেন আগেই। এবার টেস্ট থেকেও অবসরে যাচ্ছেন মুশফিকুর রহিম। আগামী বছর ইংল্যান্ডের বিপক্ষে মিরপুরে প্রথম টেস্ট খেলেই জাতীয় দলের জার্সি তুলে রাখবেন মুশফিক, শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।
টেস্ট থেকে অবসরে যাওয়ার অর্থ আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারই শেষ হয়ে যাচ্ছে মুশফিকের। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার ২০০৫ সালে অভিষেকের পর দেশের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে ১৬ হাজারের ওপর রান করেছেন।
১০৮ টেস্টে ১৪ সেঞ্চুরিসহ ৭০৬২ রান মুশফিকের। ২৭৪ ওয়ানডেতে ৯ সেঞ্চুরিতে ৭৭৯৫ রান করেছেন তিনি। এছাড়া ১০২ টি-টোয়েন্টি খেলে ১৫০০ রানের মালিক মুশফিক।
২০২২ সালের সেপ্টেম্বরে টি-টোয়েন্টি এবং ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ওয়ানডে ফরম্যাট থেকে বিদায় নেন মুশফিক। টেস্টে বিদায় বলবেন আগামী বছরের ফেব্রুয়ারিতে।
টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক এখন মুশফিক। দেশের হয়ে প্রথম ব্যাটার হিসেবে ১০০ টেস্ট খেলা ও সর্বোচ্চ সেঞ্চুরি (১৪টি) এবং ডাবল সেঞ্চুরি (৩টি) হাঁকানো ব্যাটারও তিনি।
জ/বা