ফিউশন সাজে নজর কাড়লেন কৌশানি মুখার্জি

বিনোদন ডেস্ক

জাতীয়

2026-11-26T17:26:15+06:00
2026-11-26T17:26:15+06:00
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
জাতীয়
ফিউশন সাজে নজর কাড়লেন কৌশানি মুখার্জি
বিনোদন ডেস্ক
⏲ ৫:২৬ পিএম | ২৬ নভেম্বর, ২০২৬ | বৃহস্পতিবার
ফিউশন সাজে নজর কাড়লেন কৌশানি মুখার্জি
Advertisement
গাঢ় সবুজ পোশাকে সোনালি কারুকাজ, খোলা ঢেউখেলানো চুল আর চোখের চাহনিতে ফিউশন সাজে নতুন করে আলোচনায় এসেছেন ওপার বাংলার অভিনেত্রী কৌশানি মুখার্জি। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও সৌন্দর্যচর্চায়ও নিজের স্বতন্ত্র উপস্থিতি তুলে ধরতে সচেষ্ট এই অভিনেত্রী। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তাঁর কয়েকটি ছবি ভক্তদের নজর কেড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের কাজের খবরের পাশাপাশি ব্যক্তিগত মুহূর্ত ও ফ্যাশনসচেতন নানা ছবি-ভিডিও শেয়ার করেন কৌশানি। সেই ধারাবাহিকতায় সম্প্রতি নতুন ছবিগুলো প্রকাশ করেছেন তিনি। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘তোমাদের নিউজফিডে যোগ করছি কিছু ফিউশন-ঘরানার আবহ।’


প্রকাশিত ছবিতে কৌশানিকে দেখা গেছে গাঢ় সবুজ রঙের জমকালো পোশাকে। পোশাকজুড়ে সোনালি, রুপালি ও লালচে নকশার সূক্ষ্ম কারুকাজ সাজটিতে যোগ করেছে ভিন্ন মাত্রা। ব্লাউজের নকশায় রয়েছে বিভিন্ন অলংকারি মোটিফ। কোমরের অংশে ঝুলে থাকা মুক্তা ও পুঁতির কাজ পোশাকের সৌন্দর্য আরও বাড়িয়েছে। একই রঙের ওড়নায় সাজে এসেছে আভিজাত্যের ছোঁয়া।

খোলা ঢেউখেলানো বাদামি চুলে অভিনেত্রীর সাজে যোগ হয়েছে বাড়তি আকর্ষণ। গলায় পাথরখচিত সোনালি গয়না, কানে ঝুলন্ত দুল এবং আঙুলে আংটি-সব মিলিয়ে তাঁর উপস্থিতিতে ফুটে উঠেছে উৎসবমুখর আভিজাত্য।

কখনো ক্যামেরার দিকে সরাসরি তাকিয়ে, আবার কখনো পাশ ফিরে পেছন থেকে ফিরে তাকানোর ভঙ্গিতে ক্যামেরাবন্দি হয়েছেন কৌশানি। উষ্ণ আলো-আঁধারির আবহে তোলা ছবিগুলোতে তাঁর মেকআপ ও চুলের সাজও স্পষ্টভাবে ফুটে উঠেছে।

অন্য একটি ছবিতে পেছন ফিরে দাঁড়িয়ে ক্যামেরার দিকে তাকাতে দেখা যায় অভিনেত্রীকে। সেখানে পোশাকের পেছনের নকশা ও লম্বা ঢেউখেলানো চুল আলাদাভাবে নজর কেড়েছে। প্রতিটি ছবিতে পোশাক, গয়না ও অভিব্যক্তির সমন্বয়ে নিজের ফ্যাশন-রুচির ভিন্ন দিক তুলে ধরেছেন কৌশানি।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত