চাঁদাবাজদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক

দেশজুড়ে

2026-11-27T15:20:58+06:00
2026-11-27T15:20:58+06:00
শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
চাঁদাবাজদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী
নিউজ ডেস্ক
⏲ ৩:২০ পিএম | ২৭ নভেম্বর, ২০২৬ | শুক্রবার
সংগৃহীত ছবি
Advertisement
বিএনপির নাম ব্যবহার করে যারা চাঁদাবাজি করছেন, তাদের রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, চাঁদাবাজ, মাদক কারবারি ও সন্ত্রাসীরা বিএনপির জন্য জঞ্জাল। তাদের কারণে দলের বদনাম হতে দেওয়া হবে না।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা পরিষদের পক্ষ থেকে বিভিন্ন ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, একজন-দুজন চাঁদাবাজি করবেন, আর সমাজে বিএনপির বদনাম ছড়াবে—এটা হতে পারে না। বিএনপির নাম ব্যবহার করে যারা চাঁদাবাজি করছেন, তাদের রাজনীতি করার অধিকার নেই। গত ১৬ বছরে এসব চাঁদাবাজ রাতের অন্ধকারে লিয়াজোঁ করে টিকে ছিলেন। আগামী দিনেও তাঁরা আওয়ামী লীগের সঙ্গে লিয়াজোঁ বজায় রাখবেন এবং সংকটকালে কেউ কেউ আওয়ামী লীগকে আশ্রয় দেওয়ার চেষ্টা করবেন বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, আমরা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছি। একজন-দুজন মাদক কারবারির কারণে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধূলিসাৎ হতে দেওয়া যায় না।

প্রশাসনের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, এরপর কারও বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে চোখ-কান বুজে তাঁকে গ্রেপ্তার করতে হবে। এরা বিএনপির জন্য জঞ্জাল, দলের আবর্জনা ও বোঝা। বিষয়টি মাথায় রেখে আগামী দিনে দায়িত্ব পালনের জন্য প্রশাসনের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় তিনি বলেন, ‘আমি আপনাদের সঙ্গে আছি।’

জ/শা 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত