গোপালগঞ্জের আওয়ামী লীগের সাথে মোল্লাহাট বিএনপির তুমুল সংঘর্ষ

গোপালগঞ্জ প্রতিনিধি

দেশজুড়ে

গোপালগঞ্জ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে প্রতিবেশী বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলা বিএনপির নেতাকর্মীদের সাথে তুমুল সংঘর্ষ হয়েছে। মোল্লাহাট ব্রীজের উপর আজ শনিবার সন্ধ্যায় ওই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।

2026-11-28T21:44:13+06:00
2026-11-28T21:44:13+06:00
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
গোপালগঞ্জের আওয়ামী লীগের সাথে মোল্লাহাট বিএনপির তুমুল সংঘর্ষ
গোপালগঞ্জ প্রতিনিধি
⏲ ৯:৪৪ পিএম | ২৮ নভেম্বর, ২০২৬ | শনিবার
ছবি-গোপালগঞ্জ প্রতিনিধি
Advertisement
গোপালগঞ্জ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে প্রতিবেশী বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলা বিএনপির নেতাকর্মীদের সাথে তুমুল সংঘর্ষ হয়েছে। মোল্লাহাট ব্রীজের উপর আজ শনিবার সন্ধ্যায় ওই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। 

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সন্ধ্যার পর গোপালগঞ্জ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একটি বিক্ষোভ  মিছিল নিয়ে মোল্লাহাটের দিকে এগোতে থাকে। এ সময় তাদের হাতে দেশীয় লাঠিসোঁটা ছিল। একপর্যায়ে মধুমতি নদীর এপারে অবস্থান নেয়া মোল্লাহাট উপজেলার স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাদের ধাওয়া দেন। পরে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ জেলা থেকে নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে বাগেরহাট জেলায় ঢোকার মুখে মোল্লাহাট সেতু অতিক্রম করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। 

এ সময় গোপালগঞ্জের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পুলিশের বাধা উপেক্ষা করে ব্রীজ পেরিয়ে মোল্লাহাট এলাকায় ঢোকার চেষ্টা করে। খবর পেয়ে মোল্লাহাট বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ব্রীজের উপর জড়ো হয় এবং গোপালগঞ্জ আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া করে। এ সময় দফায় দফায় ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। উভয় পক্ষের লোকজন ইটপাটকেল নিক্ষেপ করে এবং শ্লোগান দেয়। এসময় কয়েকজন আহত হয়েছে। 



  বিষয়:   গোপালগঞ্জ  সংঘর্ষ  ঘটনা  আহত  বিক্ষোভ 


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত