বিজয় দিবসের কর্মসূচির উদ্বোধনী সমাবেশের প্রস্তুতি পরিদর্শনে বিএনপি নেতারা

জবাবদিহি ডেস্ক

রাজনীতি

2026-11-28T19:41:58+06:00
2026-11-28T19:41:58+06:00
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
রাজনীতি
বিজয় দিবসের কর্মসূচির উদ্বোধনী সমাবেশের প্রস্তুতি পরিদর্শনে বিএনপি নেতারা
জবাবদিহি ডেস্ক
⏲ ৭:৪১ পিএম | ২৮ নভেম্বর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
Advertisement
বিজয় দিবস উপলক্ষে বিএনপির মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশ আয়োজনের প্রস্তুতি দেখতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করেছেন দলটির জ্যেষ্ঠ নেতারা। আজ শনিবার (২৮ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে নেতারা সমাবেশস্থল ঘুরে দেখেন। আগামী ১ ডিসেম্বর দুপুর ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে এ উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

পরিদর্শনকারী দলে আরও ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমানউল্লাহ আমান ও সুলতান সালাহউদ্দিন টুকু। এ সময় ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম ও শফিকুল ইসলাম খান মিল্টনসহ দলের অন্য নেতারাও উপস্থিত ছিলেন।

সমাবেশস্থল পরিদর্শন শেষে রুহুল কবির রিজভী বলেন, সমাবেশের মঞ্চ নির্মাণের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন করা হয়েছে। পাশাপাশি সমাবেশে উপস্থিত লোকজন যেন মঞ্চ থেকে দেওয়া বক্তব্য স্পষ্টভাবে শুনতে পারেন, সে বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থাপনা পর্যালোচনা করা হয়েছে।

তিনি জানান, প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মকর্তারাও পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন। তাঁদের সঙ্গে আলোচনা করে প্রধানমন্ত্রীর নিরাপত্তার পাশাপাশি ঢাকা ও বিভিন্ন জেলা থেকে সমাবেশে আসা মানুষের নিরাপত্তার বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে। এ সময় সমাবেশস্থল ও সার্বিক আয়োজন পর্যালোচনার পাশাপাশি দলের পক্ষ থেকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে।

রিজভী আরও বলেন, বিজয় দিবস উপলক্ষে বিএনপির মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশটি ঐতিহাসিক জনসমাবেশে পরিণত হবে বলে তাঁরা আশা করছেন। এতে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি ঘটবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত