সৌদির রাজধানী লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র-ড্রোন নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-11-15T15:25:47+06:00
2026-11-15T15:25:58+06:00
সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
সৌদির রাজধানী লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র-ড্রোন নিক্ষেপ
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ৩:২৫ পিএম | ১৫ নভেম্বর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
Advertisement
সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। ইয়েমেনের বিভিন্ন এলাকায় হুতি বিদ্রোহীদের সঙ্গে সংঘাত তীব্র হওয়ার মধ্যে এসব হামলার ঘটনা ঘটেছে।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, রোববার (১৫ নভেম্বর) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রিয়াদে পৌঁছানোর আগেই সৌদি আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে শনাক্ত করে ধ্বংস করা হয়েছে।

এর আগে শনিবার আল-মালিকি জানিয়েছিলেন, হুতিদের ছোড়া আরও দুটি ড্রোন রিয়াদ ও সৌদি আরবের দক্ষিণাঞ্চলে প্রতিহত করা হয়েছে। সৌদি কর্তৃপক্ষের দাবি, গত ২৩ সেপ্টেম্বর থেকে হুতিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দেশটিতে অন্তত ২৬ জন নিহত হয়েছেন।

হুতিদের হামলার লক্ষ্যবস্তু হিসেবে বারবার উঠে এসেছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন এবং সৌদি আরবের পূর্ব ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন তেল স্থাপনা।

এদিকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দেওয়া সৌদি নেতৃত্বাধীন বাহিনী জানিয়েছে, দেশটির মারিব শহর লক্ষ্য করে ছোড়া বেশ কয়েকটি ড্রোনও প্রতিহত করা হয়েছে।

ইয়েমেনের সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজিদ আল-নুজাইলির দাবি, সৌদি-সমর্থিত বাহিনী তাইজ, লাহিজ, মারিব ও আল-জাওফ প্রদেশে ৭২৩টি লক্ষ্যভিত্তিক অভিযান চালিয়েছে। এসব অভিযানে হুতিদের ৩২১ জন নেতা ও সদস্য নিহত অথবা আহত হয়েছেন। এ ছাড়া গোষ্ঠীটির ব্যবহৃত ১১৭টি সামরিক যান ধ্বংস করা হয়েছে।

আল-নুজাইলির দেওয়া তথ্য অনুযায়ী, এসব অভিযানের মধ্যে ছিল ৩৭টি বিমান হামলা, ৫৬টি ড্রোন হামলা এবং ৫৪১টি গোলাবর্ষণ।

অন্যদিকে, হুতিদের নিয়ন্ত্রণাধীন ইয়েমেনের রাজধানী সানার শুআব জেলার একটি আবাসিক এলাকায় সৌদি-সমর্থিত বাহিনীর গোলাবর্ষণে দুই নারী ও দুই শিশু আহত হয়েছেন বলে দাবি করেছে হুতিসংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলো।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্য অনুযায়ী, গত আগস্ট থেকে ইয়েমেনে চলমান সংঘাতের কারণে ৩ লাখ ৪০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সংঘাত ও পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকায় দেশটির মানবিক পরিস্থিতি আরও সংকটের মুখে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত