পরিচ্ছন্ন রাজধানী গড়তে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাইলেন ডিএসসিসি প্রশাসক

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-15T17:35:04+06:00
2026-11-15T17:35:04+06:00
সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
জাতীয়
পরিচ্ছন্ন রাজধানী গড়তে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাইলেন ডিএসসিসি প্রশাসক
জবাবদিহি ডেস্ক
⏲ ৫:৩৫ পিএম | ১৫ নভেম্বর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
Advertisement
রাজধানীকে পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সরকারের পাশাপাশি সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় অবৈধভাবে দখল করা ফুটপাত উচ্ছেদ কার্যক্রম চলাকালে তিনি এ আহ্বান জানান।

প্রশাসক বলেন, ‘আবারও কেউ ফুটপাত পুনর্দখল করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

ফুটপাত দখলমুক্ত রাখতে সিটি করপোরেশন নিয়মিত নজরদারি চালাবে জানিয়ে তিনি বলেন, ককটেল বিস্ফোরণ কিংবা সহিংসতা সৃষ্টি করে এখন আর জনসমর্থন আদায় করা সম্ভব নয়। জনগণের আস্থা অর্জন করতে হলে মানুষের কল্যাণে কাজ করতে হবে।

আব্দুস সালাম আরও বলেন, কোনো রাজনৈতিক দল বা সামাজিক সংগঠন জনকল্যাণমূলক কিংবা পরিচ্ছন্নতাবিষয়ক কর্মসূচি গ্রহণ করলে সিটি করপোরেশনের পক্ষ থেকে তাদের সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে।

ঢাকাকে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে নগরবাসীর সম্মিলিত সহযোগিতাও কামনা করেন ডিএসসিসি প্রশাসক।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত