কাগজে দারিদ্র্যমুক্ত, বাস্তবে অভাবের সঙ্গেই লড়ছে ভারতের কোটি মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-11-15T17:09:44+06:00
2026-11-15T17:10:13+06:00
সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
আল-জাজিরার প্রতিবেদন
কাগজে দারিদ্র্যমুক্ত, বাস্তবে অভাবের সঙ্গেই লড়ছে ভারতের কোটি মানুষ
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ৫:০৯ পিএম | ১৫ নভেম্বর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
Advertisement
গত এক যুগে ভারতে প্রায় ৫০ কোটি মানুষ দারিদ্র্যসীমার ওপরে উঠেছে। বিশ্বব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তবে দারিদ্র্যসীমা অতিক্রম করলেও এসব মানুষের বড় একটি অংশের জীবন থেকে আর্থিক অনটন কাটেনি। স্বল্প আয়ে সংসার চালাতে গিয়ে অনেক পরিবারকে এখনও ঋণ করতে হচ্ছে। সামান্য কোনো বিপর্যয়েই তাদের আবার চরম দারিদ্র্যে ফিরে যাওয়ার ঝুঁকি রয়েছে।

বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, ২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে ভারতে চরম দারিদ্র্যের হার ২৭ দশমিক ১ শতাংশ থেকে কমে ২ দশমিক ৬ শতাংশে নেমেছে। এ সময়ে প্রায় ৫০ কোটি মানুষ চরম দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে। এ ধরনের সাফল্য তুলনীয় মাত্রায় অর্জন করেছে শুধু চীন। দেশটি চার দশকে ৮০ কোটির বেশি মানুষকে চরম দারিদ্র্য থেকে তুলে এনেছে।

তবে ভারতের দারিদ্র্যসীমা নির্ধারণের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন কয়েকজন অর্থনীতিবিদ। তাঁদের মতে, দারিদ্র্যসীমার পরিমাণ এতটাই কম যে, এর সামান্য ওপরে আয় করলেই কাউকে স্বচ্ছল বলা যায় না। এ ছাড়া গ্রাম ও শহরের মানুষের জীবনযাত্রার ব্যয়ের পার্থক্যও যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়নি।

এর উদাহরণ রাজস্থানের রাজসমন্দ জেলার ২৫ বছর বয়সী হেমা প্রজাপতের পরিবার। স্বামী ও নয় বছরের ছেলেকে নিয়ে তাঁদের মাসিক খরচ প্রায় ১১ হাজার রুপি। বিশ্বব্যাংকের হিসাবে, তিন সদস্যের একটি পরিবারের দারিদ্র্যসীমা প্রায় ৭ হাজার ৩৮০ রুপি। সেই হিসাবে পরিবারটি দারিদ্র্যসীমার ওপরে থাকলেও মাস শেষ হওয়ার আগেই তাদের খাবার ফুরিয়ে যায়। বাড়তে থাকে ঋণের বোঝা।

বাড়িঘর পরিষ্কার ও বাসন ধোয়ার কাজ করে মাসে পাঁচ হাজার রুপি আয় করেন হেমা। তাঁর ভাষ্য, আয় বাড়লেও নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় সংসারে স্বস্তি ফেরেনি। একবার ছেলের চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে ছয় হাজার রুপি খরচ করতে হয়েছে তাঁকে।

বিশ্বব্যাংক বলছে, ভারতের প্রায় ৮০ কোটি মানুষকে বিনা মূল্যে বা ভর্তুকিতে খাদ্যশস্য দেওয়ার কর্মসূচি দারিদ্র্য কমাতে ভূমিকা রেখেছে। তবে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মজুরি পর্যাপ্ত না বাড়ায় বহু পরিবার এখনও আর্থিক ঝুঁকিতে রয়েছে। অর্থনীতিবিদ সন্তোষ মেহরোত্রার মতে, মহামারি, খরা, বন্যা কিংবা পরিবারের বড় কোনো ব্যয়-এমন একটি ধাক্কাই অনেক পরিবারকে আবার দারিদ্র্যের মধ্যে ঠেলে দিতে পারে। সূত্র: আল-জাজিরা

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত