ভোটাধিকার ও গণতন্ত্র সমুন্নত রাখতে শিল্পীদের কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, শিল্পীদের এমনভাবে কাজ করতে হবে, যাতে দেশে আর ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে।
রোববার (১৫ নভেম্বর) সচিবালয়ে চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি জানান, টেলিভিশন শিল্পীদের জন্য ট্রাস্ট গঠনের দাবি পূরণ করবে সরকার। একই সঙ্গে সতর্ক থেকে দেশের স্বার্থে প্রকাশ্যে কাজ করার জন্য শিল্পীদের প্রতি আহ্বান জানান তিনি।
বৈঠক শেষে শিল্পী সংঘের নেতারা বলেন, টেলিভিশন শিল্পী ও কলাকুশলীদের জন্য শিল্পী কল্যাণ ট্রাস্ট গঠন করা প্রয়োজন। এর মাধ্যমে অসুস্থতা কিংবা যেকোনো সংকটে তাঁরা যেন দ্রুত সহায়তা পেতে পারেন।
জ/দি