দলীয় কর্মসূচিগুলো আরও প্রাণবন্ত ও গতিশীল করতে সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে মাঠে নামতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আজ শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে উপজেলা প্রতিনিধি সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান সরকার মানুষের আস্থার ভিত্তি ধ্বংস করেছে। সরকারের মধ্যে ফ্যাসিবাদের অনেকগুলো লক্ষণ দেখা যাচ্ছে। এ জাতি বারবার অপশক্তির হাতে নির্যাতিত হলেও শেষ পর্যন্ত সেই শক্তিকে পরাজিত করে ঘুরে দাঁড়িয়েছে।
জুলাই গণ-অভ্যুত্থান ঘিরে দেশের মানুষের অনেক প্রত্যাশা ও আকাঙ্ক্ষা ছিল উল্লেখ করে জামায়াত আমির বলেন, সরকার রাষ্ট্র সংস্কারের পথ থেকে সরে গেছে।
এ সময় স্থানীয় সরকার নির্বাচনে কারচুপি বা ইঞ্জিনিয়ারিং ঠেকাতে নেতাকর্মীদের শক্তি সঞ্চয় এবং সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।
শিক্ষা খাতের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, শিক্ষা নিয়ে চরম ষড়যন্ত্র চলছে। চর দখলের মতো জোর করে উপাচার্য (ভিসি) ও অধ্যক্ষ নিয়োগ দেওয়া হচ্ছে।
জ/দি