সিরাজগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি

দেশজুড়ে

সব সাধকের বড় সাধক, আমার দেশের চাষা, দেশ মাতারই মুক্তি কামি দেশের সেজে আশা। "কৃষি আশা, কৃষিই সমৃদ্ধি" এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জ সদর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৬-২০২৭ অর্থ বছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা, চিনাবাদাম, মসুর ডাল, ও খেসারি ডাল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সিরাজগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

2026-11-15T21:13:46+06:00
2026-11-15T21:28:28+06:00
সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
সিরাজগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
সিরাজগঞ্জ প্রতিনিধি
⏲ ৯:১৩ পিএম | ১৫ নভেম্বর, ২০২৬ | রোববার
ছবি- সিরাজগঞ্জ প্রতিনিধি
Advertisement
সব সাধকের বড় সাধক,  আমার দেশের চাষা, দেশ মাতারই মুক্তি কামি দেশের সেজে আশা। "কৃষি  আশা, কৃষিই সমৃদ্ধি" এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জ সদর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৬-২০২৭ অর্থ বছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা,  চিনাবাদাম,  মসুর ডাল, ও  খেসারি ডাল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সিরাজগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে  বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

আজ রোববার সকাল ১০টায়, সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি অফিস চত্বরে, উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে  বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস. এম. নাসিম হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খান।

অনুষ্ঠানের প্রধান অতিথি মামুন খান বলেন, কৃষি ও কৃষক সমৃদ্ধ হলে, দেশ ও জাতি সমৃদ্ধশালী হবে। বর্তমান সরকার প্রতি বছরের ন্যায় এবারও ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে যথারীতি বীজ ও সার বিতরণ করছে। কৃষি জমিতে কৃষি বিভাগের সঠিক দিক নির্দেশনার ফলে কৃষক কূল সঠিকভাবে সার, বীজ, এবং সেচের সুষ্ঠু ব্যবস্থাপনায় দেশের কৃষির উন্নয়ন এগিয়ে চলেছে। তিনি আগত সকল প্রান্তিক  কৃষকগণ কে যার যতটুকু জমি আছে, তাতেই কৃষি বিভাগের পরামর্শ মোতাবেক উন্নত জাতের বীজ নিয়ে চাষাবাদের মাধ্যমে নিজেদের ভাগ্য পরিবর্তনের আহ্বান জানান। এ সময় আগত  শত শত প্রান্তিক কৃষক/কৃষাণীদের  পদচারনায় মুখরিত ছিল সদর উপজেলা কৃষি অফিস চত্বর।


জ/বা


  বিষয়:   দেশজুড়ে  সিরাজগঞ্জ  কৃষি প্রণোদনা 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত