জাতীয় ঐক্যের সরকার চান নেতানিয়াহু, রাজি নন আইজেনকট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-11-15T10:54:44+06:00
2026-11-15T10:54:44+06:00
সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
জাতীয় ঐক্যের সরকার চান নেতানিয়াহু, রাজি নন আইজেনকট
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ১০:৫৪ এএম | ১৫ নভেম্বর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
Advertisement
ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলে জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানিয়েছেন দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তার এ প্রস্তাবকে রাজনৈতিক কৌশল হিসেবে উল্লেখ করে প্রত্যাখ্যান করেছেন সরকার গঠনের দায়িত্ব পাওয়া প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকট।

শনিবার (১৪ নভেম্বর) প্রকাশিত এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ইরানের হুমকি চিরতরে দূর করতে জাতীয় ঐক্যের সরকার প্রয়োজন। এ বিষয়ে কোনো পূর্বশর্ত ছাড়াই আলোচনায় বসতে আইজেনকটের প্রতি আহ্বান জানান তিনি।

তবে নেতানিয়াহুর প্রস্তাবে সাড়া দেননি আইজেনকট। তিনি বলেন, নেতানিয়াহু জানেন, তিনি নির্বাচনে হেরে গেছেন। আলোচনা চলার মধ্যেই নতুন করে আলোচনার আহ্বান জানানোর বিষয়টিকে রাজনৈতিক কৌশল বলে মন্তব্য করেন তিনি।

গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্টে কোনো পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। নির্বাচনে নেতানিয়াহুর ডানপন্থী ও ধর্মীয় জোট পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে আইজেনকটের চারদলীয় জোট পেয়েছে ৪৮টি আসন। আর আরব নেতৃত্বাধীন দলগুলো পেয়েছে ১৯টি আসন।

পরে ৬৭ জন আইনপ্রণেতার সমর্থন পাওয়ায় প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ সরকার গঠনের দায়িত্ব দেন আইজেনকটকে। এ জন্য তাকে ২৮ দিন সময় দেওয়া হয়েছে। প্রয়োজনে এ সময় আরও ১৪ দিন বাড়ানোর সুযোগ রয়েছে।

আইজেনকট নেতানিয়াহুর লিকুদ দলের কয়েকজন সদস্যের সঙ্গে কাজ করতে আগ্রহী হলেও কট্টর ডানপন্থীদের সরকারে রাখতে চান না। এদিকে আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) ইসরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার নির্বাচনের কথা রয়েছে। সূত্র: আলজাজিরা

জ/শা 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত