হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-11-15T10:32:01+06:00
2026-11-15T10:32:01+06:00
সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করল সৌদি আরব
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ১০:৩২ এএম | ১৫ নভেম্বর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
Advertisement
ইয়েমেনের ইরানপন্থি হুতি বিদ্রোহীদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবের রাজধানী রিয়াদের দিকে যাওয়ার পথে প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। একই সঙ্গে দেশটির পূর্বাঞ্চলে আরও একটি ড্রোন ধ্বংস করেছে জোটের বাহিনী। খবর আলজাজিরার।

এর আগে রিয়াদে সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্কতা জারি করেছিল সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। পরে সংস্থাটি জানায়, ওই হুমকি মোকাবিলা করা হয়েছে।

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৌদি সমর্থিত জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার তথ্য জানান।

এর আগে একই অঞ্চলে জোটের বাহিনী আরেকটি ড্রোন ধ্বংসের ঘোষণা দিয়েছিল। ওই ঘোষণার এক ঘণ্টারও কম সময়ের মধ্যে নতুন করে আরেকটি ড্রোন ধ্বংসের তথ্য জানান তিনি।

এদিকে ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে হুতি বিদ্রোহীদের হামলায় ১২ দিনে অন্তত ৫১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮৫ জন। হতাহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাও উল্লেখযোগ্য। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে তাইজ মানবাধিকার কেন্দ্র।

সংস্থাটির তথ্যমতে, গত ১ থেকে ১২ নভেম্বরের মধ্যে এসব হতাহতের ঘটনা ঘটে। হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, কামানের গোলা, স্নাইপার, গুলিবর্ষণ ও স্থলমাইন ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেছে সংস্থাটি।

নিহতদের মধ্যে ১৩ শিশু ও তিন নারী রয়েছেন। অন্যদিকে আহত ৮৫ জনের মধ্যে ৩০ শিশু ও ১৬ নারী রয়েছেন।

তাইজ মানবাধিকার কেন্দ্র জানায়, প্রদেশটির আল-মিসরাখ জেলার আল-নাজদ বাজার, হাইফান জেলার আল-আথাওয়ার গ্রাম এবং আল-ওয়াজিয়াহ জেলার আল-হাদারা বাজারে তিনটি হামলায় মোট ৪৩ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। সূত্র: আলজাজিরা

জ/শা 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত