পাইকগাছা উপজেলায় উন্নততর স্থানীয় সহায়ক পরিবেশের জন্য নেটওয়ার্কগুলোকে শক্তিশালীকরণ লক্ষ্যে উপজেলা পর্যায়ে সিএসও নেটওয়ার্ক সদস্যদের নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবের হলরুমে উপজেলা সিএসও'র আয়োজনে ও এনাবেল প্রকল্প, হেলভেটাস বাংলাদেশের অর্থায়নের উপজেলা সিএসও'র সভাপতি ও বিশিষ্ট আইনজীবী প্রেসক্লাবের সভাপতি এ্যাড এফএমএ রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার হুমায়ূন কবির, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র এস এম এমদাদুল হক, সরকারি কলেজের প্রভাষক লুৎফা ইসলাম, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, অধ্যাপক আজহারুল ইসলাম, প্রতিভা বিকাশ সরকারের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন মাষ্টার ময়নুউদ্দীন, ফাতেমা বেগম আফরোজ বেগম, মিতা রানী দাস, মিন্টু অধিকারী, লাবনী দাস, মুন্নি আক্তারসহ অনেকেই।
এ সময় উপস্থিত ছিলেন হীরা বৈদ্যসহ উপজেলা সিএসও'র সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।