মন্ত্রীর নেতৃত্বে ৪ হাজার মানুষের সাইকেল শোভাযাত্রা

লালমনিরহাট প্রতিনিধি

দেশজুড়ে

মাদকমুক্ত, সুস্থ ও সমৃদ্ধ লালমনিরহাট গড়ার প্রত্যয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে বর্ণাঢ্য সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯ নভেম্বরের লালমনিরহাট সফরকে সামনে রেখে আয়োজিত এ শোভাযাত্রায় তরুণ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় চার হাজার মানুষ অংশ নেন।

2026-11-15T20:29:47+06:00
2026-11-15T20:29:47+06:00
সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
মন্ত্রীর নেতৃত্বে ৪ হাজার মানুষের সাইকেল শোভাযাত্রা
লালমনিরহাট প্রতিনিধি
⏲ ৮:২৯ পিএম | ১৫ নভেম্বর, ২০২৬ | রোববার
লালমনিরহাট প্রতিনিধি
Advertisement
মাদকমুক্ত, সুস্থ ও সমৃদ্ধ লালমনিরহাট গড়ার প্রত্যয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে বর্ণাঢ্য সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯ নভেম্বরের লালমনিরহাট সফরকে সামনে রেখে আয়োজিত এ শোভাযাত্রায় তরুণ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় চার হাজার মানুষ অংশ নেন।

রোববার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত লালমনিরহাট’-এর উদ্যোগে রেলওয়ে সোহরাওয়ার্দী মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। শহরের প্রধান সড়ক হয়ে সদর উপজেলার কুলাঘাট ইউনিয়ন প্রদক্ষিণ করে প্রায় ১২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বড়বাড়ী ইউনিয়নের শহিদ আবুল কাসেম মহাবিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা মাদক, জুয়া, বাল্যবিবাহ, যৌতুক ও বহুবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধবিরোধী সচেতনতামূলক স্লোগান দেন। তরুণদের পাশাপাশি বিভিন্ন বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে।

শোভাযাত্রার আগে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, ‘আলোকিত লালমনিরহাট’ দীর্ঘদিন ধরে এ অঞ্চলকে মাদক, জুয়া, যৌতুক, বাল্যবিবাহ ও বহুবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধমুক্ত করতে প্রশাসনের পাশাপাশি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ সামাজিক আন্দোলনের কার্যক্রম কীভাবে পরিচালিত হচ্ছে এবং একটি পিছিয়ে পড়া অঞ্চলে কীভাবে সামাজিক অপরাধ কমিয়ে আনা সম্ভব, তা সরেজমিনে দেখতেই আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাট সফরে আসছেন।

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর এ সফর লালমনিরহাটবাসীর জন্য অত্যন্ত গৌরব ও আনন্দের। তরুণ সমাজকে অপসংস্কৃতি ও মাদকের ভয়াল থাবা থেকে দূরে রেখে খেলাধুলা, শরীরচর্চা ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করতেই এ আয়োজন। সম্মিলিত প্রচেষ্টায় একটি সুখী, সমৃদ্ধ ও আলোকিত লালমনিরহাট গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, লালমনিরহাট পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেনসহ ‘আলোকিত লালমনিরহাট’ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকেরা।

আয়োজক ও স্থানীয় সচেতন মহলের মতে, তরুণ প্রজন্মকে খেলাধুলা, শরীরচর্চা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি সামাজিক সচেতনতা তৈরিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁদের প্রত্যাশা, ১৩টি সামাজিক অপরাধের বিরুদ্ধে শুরু হওয়া ‘আলোকিত লালমনিরহাট’ আন্দোলন একসময় জেলার গণ্ডি পেরিয়ে সারাদেশে ছড়িয়ে পড়বে।


  বিষয়:   লালমনিরহাট  শোভাযাত্রা  অপরাধবিরোধী  স্লোগান  কর্মকাণ্ড 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত