চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আক্তাউর রহমান মুকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আলোকদিয়া বাজার এলাকায় নিজ বাড়ির সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, আক্তাউর রহমান মুকুলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁকে থানায় নেওয়া হয়। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন।
জ/দি