সোনাক্ষীর বিকৃত ছবি ছড়ানোর অভিযোগ, আইনি ত্রুটিতে অভিযুক্তকে মুক্তির নির্দেশ

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-11-15T13:56:50+06:00
2026-11-15T13:56:50+06:00
সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
বিনোদন
সোনাক্ষীর বিকৃত ছবি ছড়ানোর অভিযোগ, আইনি ত্রুটিতে অভিযুক্তকে মুক্তির নির্দেশ
বিনোদন ডেস্ক
⏲ ১:৫৬ পিএম | ১৫ নভেম্বর, ২০২৬ | রোববার
ছবি- সোনাক্ষী সিনহা
Advertisement
বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিকৃত নগ্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দিল্লি থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল মুম্বাই পুলিশ। তবে গ্রেপ্তার ও দিল্লি থেকে মুম্বাইয়ে নেওয়ার ক্ষেত্রে আইনি প্রক্রিয়া অনুসরণ না করায় অভিযুক্তকে মুক্তির নির্দেশ দিয়েছেন আদালত।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোনাক্ষী মুম্বাইয়ের বান্দ্রা থানায় অভিযোগ করেন, দিল্লির এক বাসিন্দা তাঁর ভুয়া ও বিকৃত নগ্ন ছবি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। এতে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এ অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে মুম্বাই পুলিশ।

গতকাল শনিবার দিল্লির শাহদরা এলাকার জগৎপুরি থানা-সংলগ্ন এলাকা থেকে দীপক জৈন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে মুম্বাইয়ে নিয়ে যাওয়া হয়।

অভিযুক্তকে বান্দ্রা আদালতে হাজির করে তিন দিনের পুলিশি হেফাজত চায় মুম্বাই পুলিশ। পুলিশের দাবি, সোনাক্ষীর ভুয়া ছবি তৈরিতে ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইস উদ্ধারের জন্য দীপককে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

তবে পুলিশের আবেদনের বিরোধিতা করেন অভিযুক্তের আইনজীবীরা। তাঁদের দাবি, গ্রেপ্তারের আগে দীপককে কোনো নোটিশ দেওয়া হয়নি। কেন তাঁকে গ্রেপ্তার করা হচ্ছে, সেটিও স্পষ্ট করে জানানো হয়নি। এমনকি দিল্লি থেকে মুম্বাইয়ে নেওয়ার আগে তাঁকে স্থানীয় কোনো ম্যাজিস্ট্রেটের সামনেও হাজির করা হয়নি।

আদালতও গ্রেপ্তার ও স্থানান্তরের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন। আদালতের পর্যবেক্ষণ, দিল্লি থেকে গ্রেপ্তার করা কোনো ব্যক্তিকে সরাসরি মুম্বাইয়ের আদালতে হাজির করা যায় না। এ ক্ষেত্রে প্রথমে তাঁকে দিল্লির নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হয়। গ্রেপ্তার ও এক স্থান থেকে অন্য স্থানে নেওয়ার ক্ষেত্রে নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুসরণ করা বাধ্যতামূলক।

আদালত আরও বলেন, শুধু তদন্তের স্বার্থে কাউকে গ্রেপ্তার করে হেফাজতে রাখা যায় না। তদন্তের প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করা হলেও ব্যক্তির আইনি অধিকার ও গ্রেপ্তারের বিধিবদ্ধ প্রক্রিয়া মানতে হবে। এসব নিয়ম অনুসরণ না করায় পুলিশের হেফাজতে রাখার আবেদন খারিজ করে অভিযুক্তকে মুক্তির নির্দেশ দেন আদালত।

অন্যদিকে, দীপক জৈন তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, তিনি কোনো অন্যায় করেননি এবং তাঁর বিরুদ্ধে অভিযোগ মিথ্যা। তবে সোনাক্ষীর অভিযোগের বিষয়ে তদন্তের অগ্রগতি বা ফলাফল এখনো স্পষ্ট নয়।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত