নতুন ফটোশুটে নজর কাড়লেন সুনেরাহ, প্রশংসায় ভাসছে গ্ল্যামারাস লুক

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-11-14T18:07:37+06:00
2026-11-14T18:07:37+06:00
রোববার ● ১৫ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
Advertisement
বিনোদন
নতুন ফটোশুটে নজর কাড়লেন সুনেরাহ, প্রশংসায় ভাসছে গ্ল্যামারাস লুক
বিনোদন ডেস্ক
⏲ ৬:০৭ পিএম | ১৪ নভেম্বর, ২০২৬ | শনিবার
ছবি- সুনেরাহ বিনতে কামাল
Advertisement
নতুন ফটোশুটের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন মডেল ও অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। নিজের ফ্যাশন ও স্টাইলের মাধ্যমে প্রায়ই আলোচনায় আসা এই অভিনেত্রীর এবারের সাজও প্রশংসা কুড়াচ্ছে সামাজিক মাধ্যমে।

সম্প্রতি নিজের নতুন ফটোশুটের একগুচ্ছ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন সুনেরাহ। ছবিগুলোতে তাঁকে দেখা গেছে অ্যাশ-পার্পল রঙের আধুনিক ও জমকালো শাড়িতে। এর সঙ্গে ছিল ভারী পাথর ও চুমকির কাজ করা হাই-নেক স্লিভলেস ব্লাউজ। কানে ঝুলন্ত পাথরের দুল, হাতে মানানসই ছোট ক্লাচ ব্যাগ এবং হালকা ওয়েভি হেয়ারস্টাইলে তাঁকে দেখাচ্ছিল স্নিগ্ধ ও গ্ল্যামারাস।

কখনো প্রাণখোলা হাসিতে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন, আবার কখনো আভিজাত্যপূর্ণ ভঙ্গিতে দাঁড়িয়েছেন এই অভিনেত্রী। ছবিগুলোর ক্যাপশনে সুনেরাহ লিখেছেন, ‘ইন মাই সেলফ-লাভ এরা’। অর্থাৎ, নিজের প্রতি ভালোবাসার সময় পার করছেন তিনি।

ছবিগুলো প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীদের মন্তব্যে ভরে ওঠে তাঁর পোস্ট। অধিকাংশই অভিনেত্রীর নতুন সাজের প্রশংসা করেছেন। এক অনুরাগী মন্তব্যে লিখেছেন, ‘এই চমৎকার পোশাকটি আপনাকে দারুণ মানিয়েছে।’

সব মিলিয়ে সুনেরাহর নতুন ফটোশুটের ছবিগুলো সামাজিক মাধ্যমে বেশ আলোচনা তৈরি করেছে। ইতিবাচক মন্তব্যই বেশি দেখা যাচ্ছে ভক্তদের প্রতিক্রিয়ায়।

২০১৯ সালে তানিম রহমান অংশু পরিচালিত ‘ন ডরাই’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান সুনেরাহ বিনতে কামাল। তাঁর উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘অন্তর্জাল’, ‘উৎসব’ ও ‘দাগি’। অভিনয়ের জন্য বরাবরই প্রশংসিত এই অভিনেত্রী পেয়েছেন বিভিন্ন পুরস্কারও।

জ/দি


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত