অপু বিশ্বাসকে ‘পরগাছার রানি’ বলে কটাক্ষ পরীমনির

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-11-14T17:58:49+06:00
2026-11-14T17:58:49+06:00
রোববার ● ১৫ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
Advertisement
বিনোদন
অপু বিশ্বাসকে ‘পরগাছার রানি’ বলে কটাক্ষ পরীমনির
বিনোদন ডেস্ক
⏲ ৫:৫৮ পিএম | ১৪ নভেম্বর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
Advertisement
ব্র্যান্ড প্রমোশন ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়ে অভিনেত্রী অপু বিশ্বাসের মন্তব্যের পর সামাজিক মাধ্যমে পাল্টাপাল্টি অবস্থানে আলোচনায় এসেছেন দুই চিত্রনায়িকা। অপু বিশ্বাসের বক্তব্যের জবাবে ব্যঙ্গাত্মক ভাষায় কটাক্ষ করেছেন পরীমনি। এ নিয়ে বিনোদন অঙ্গনে নেটিজেনদের মধ্যে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অপু বিশ্বাসকে উদ্দেশ করে নানা মন্তব্য করেন পরীমনি। সেখানে নিজের বক্তব্য পরিষ্কার করার পরামর্শ দেওয়ার পাশাপাশি তাঁকে ‘পরগাছার রানি’ বলেও কটাক্ষ করেন এই অভিনেত্রী।

কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওবার্তা প্রকাশ করেন অপু বিশ্বাস। সেখানে তিনি বলেন, ‘লাইভে এসে ব্র্যান্ড প্রমোট করলেই কেউ কখনো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারেন না।’ তাঁর এমন মন্তব্যের পর বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়।

এর জবাবে নিজের পোস্টে পরীমনি লেখেন, ‘ডিয়ার আপ্পাহ দি, আপনি আগে নিজের সাথে ক্লিয়ার হন কি বলতে চাচ্ছেন! আপনার ভাষ্যমতে- একজন লাইভ প্রমোটার কখনোই একজন অ্যাম্বাসেডর হতে পারে না।’

অপু বিশ্বাসের চিন্তাভাবনাকে ‘বোরিং’ আখ্যা দিয়ে পরীমনি আরও লেখেন, ‘সো বোরিং ভাবনা আপাদি। এভাবে নিজের মতো সবাইকে ব্যাঙাচি বলে নিজেকে অযোগ্য প্রমাণ করতে হয় না সৌয়াদি। সবাই এখন নিজেকে প্রমাণ করেই আপনার মতো পরগাছার কাছে রানি হয়ে বাঁচে। Get a life XD।’

জ/দি


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত