সামরিক হামলা ও নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-11-10T16:29:28+06:00
2026-11-10T16:29:28+06:00
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
সামরিক হামলা ও নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ৪:২৯ পিএম | ১০ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
Advertisement
সামরিক শক্তি প্রয়োগ কিংবা নিষেধাজ্ঞা বাড়িয়ে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ বন্ধ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তাঁর মতে, এই সংকট সমাধানের একমাত্র পথ হলো পারস্পরিক সম্মান ও সমঝোতা।

ইরানের সরকারি বার্তা সংস্থা ‘ইরনা’-কে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে আরাগচি বলেন, দুই দিনের বিশেষ পরিকল্পনায় ইরানের পক্ষ থেকে যেসব দাবি ও শর্ত তুলে ধরা হয়েছে, ওয়াশিংটনকে সেগুলো মেনে নিতে হবে। প্রস্তাবগুলো এখনো আলোচনার টেবিলে রয়েছে বলেও জানান তিনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের সঙ্গে সংঘাতে ট্রাম্প যে লক্ষ্য অর্জন করতে পারেননি, তা তাঁর অনেক আগেই উপলব্ধি করা উচিত ছিল। ভবিষ্যতেও এ সংঘাত থেকে তাঁর কোনো উদ্দেশ্য পূরণ হবে না বলে মন্তব্য করেন আরাগচি।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দলের ভরাডুবির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ইসরাইলকে টিকিয়ে রাখার প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রকে বারবার যুদ্ধে জড়ানোর নীতির প্রতি দেশটির জনগণ যে তীব্র বিরোধী, তা বুঝতে ট্রাম্পের নির্বাচনের ফলাফল পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন ছিল না।

অর্থনৈতিক চাপ সৃষ্টি ও নিষেধাজ্ঞা আরোপের কৌশল যে সম্পূর্ণ ভুল, তা ট্রাম্প খুব দ্রুতই বুঝতে পারবেন বলে আশা প্রকাশ করেন আব্বাস আরাগচি। সূত্র: আল-জাজিরা।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত