ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামতে ট্রাম্পকে প্রতিদিন ফোন করছেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-11-10T14:02:59+06:00
2026-11-10T14:02:59+06:00
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামতে ট্রাম্পকে প্রতিদিন ফোন করছেন নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ২:০২ পিএম | ১০ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবার
ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামতে ট্রাম্পকে প্রতিদিন ফোন করছেন নেতানিয়াহু
Advertisement
ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরু করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রতিদিন ফোন করে চাপ দিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে চলমান কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখা এবং নতুন করে সংঘাত এড়ানোর পক্ষে অবস্থান নিয়েছেন মার্কিন প্রশাসনের একাংশ ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের নেতারা। আজ সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস।

আলোচনার বিষয়ে অবগত এক ব্যক্তি সংবাদমাধ্যমটিকে বলেন, ‘নেতানিয়াহু যুদ্ধ পুনরায় শুরু করার আহ্বান জানিয়ে ট্রাম্পকে প্রতিদিন ফোন করছেন।’

ওই ব্যক্তি আরও জানান, হোয়াইট হাউসের ভেতরে ও বাইরে অনেকেই নতুন করে সংঘাত শুরুর বিরোধিতা করছেন। নেতানিয়াহুর চাপ মোকাবিলায় তারা পাল্টা উদ্যোগ নেওয়ার চেষ্টা করছেন। একই সঙ্গে আঞ্চলিক নেতারাও ট্রাম্পকে উত্তেজনা না বাড়িয়ে কূটনৈতিক আলোচনা এগিয়ে নেওয়ার পরামর্শ দিচ্ছেন।

তবে ইসরায়েলের পরিস্থিতি সম্পর্কে অবগত আরেক ব্যক্তি জানিয়েছেন, নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পুনরায় শুরু করতে আগ্রহী হলেও ট্রাম্পকে এ বিষয়ে রাজি করানোর জন্য বর্তমানে কোনো সুসংহত প্রচেষ্টা চালানো হচ্ছে না।

ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর এ তৎপরতা আরব ও মুসলিম বিশ্বের নেতাদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

এদিকে, সোমবার ট্রাম্প জানিয়েছেন, উপসাগরীয় অঞ্চলের মিত্রদেশগুলো ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরুর পক্ষে নয়। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে আলোচনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ অবস্থানের কথা জানান।

পোস্টে ট্রাম্প বলেন, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েতসহ অন্যান্য দেশ বর্তমান পরিস্থিতি বজায় রাখার পক্ষে অবস্থান নিয়েছে।

ইরানের সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান পুনরায় শুরুর পক্ষে রয়েছেন নেতানিয়াহু। অন্যদিকে ট্রাম্পের বক্তব্য, প্রায় নয় মাস ধরে চলা যুদ্ধের অবসানের ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হয়েছে। তার মতে, ইরানে নতুন করে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার সম্ভাবনাও বর্তমানে খুবই কম। তথ্যসূত্র: আনাদোলু ও ফিন্যান্সিয়াল টাইমস


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত