খুলনায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সমাবেশ

খুলনা প্রতিনিধি

দেশজুড়ে

খুলনা মহানগরীর বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ভাঙচুর, সন্ত্রাস ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা। স্বাস্থ্য খাতে কর্মরতদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে প্রয়োজনে চিকিৎসাসেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

2026-11-10T19:53:20+06:00
2026-11-10T19:53:20+06:00
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
খুলনায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সমাবেশ
খুলনা প্রতিনিধি
⏲ ৭:৫৩ পিএম | ১০ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবার
ছবি- খুলনা প্রতিনিধি
Advertisement
খুলনা মহানগরীর বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ভাঙচুর, সন্ত্রাস ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা। স্বাস্থ্য খাতে কর্মরতদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে প্রয়োজনে চিকিৎসাসেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় নগরীর সাতরাস্তা মোড়সংলগ্ন বিএমএ ভবনের সামনে জাতীয়তাবাদী চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, খুলনা মহানগরীর বিভিন্ন হাসপাতাল, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির ঘটনা নিয়মিত ঘটছে। এতে চিকিৎসকরা নানা ধরনের হয়রানি ও হেনস্তার শিকার হচ্ছেন। শুধু চিকিৎসকরাই নন, নার্সসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

তাঁরা আরও বলেন, চিকিৎসাসেবা প্রতিষ্ঠানগুলো সাধারণ মানুষের জীবন রক্ষার অন্যতম আশ্রয়স্থল। অসুস্থ হলে মানুষ এসব প্রতিষ্ঠানে চিকিৎসা নিতে আসেন। অথচ সেখানে হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির মতো ঘটনা ঘটছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এ অবস্থায় স্বাস্থ্যসেবার স্বাভাবিক পরিবেশ বজায় রাখা কঠিন হয়ে পড়েছে।

বক্তারা অবিলম্বে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজি বন্ধ, হামলাকারীদের গ্রেপ্তার এবং স্বাস্থ্য খাতে কর্মরত সবার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের পাশাপাশি চিকিৎসাসেবা বন্ধের মতো কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন তাঁরা।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন- খুলনা মেডিকেল কলেজের ড্যাবের সাধারণ সম্পাদক ডা. আবু জাফর মোহাম্মদ সালেহ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোস্তফা কামাল, খুলনা মেডিকেল কলেজ ড্যাবের কোষাধ্যক্ষ ডা. মো. সফিউল আলম, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. কাজী আহসান হাবীব, চিকিৎসক মেহেদী হাসান, তাজ ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা।

এদিকে, বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার ঘটনায় কেউ আনুষ্ঠানিক অভিযোগ না করলেও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) শফিকুল ইসলাম।

তিনি বলেন, পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং মাঠপর্যায়ে কাজ করছে। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভবিষ্যতে কোথাও এ ধরনের ঘটনা ঘটলে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা নিতে পুলিশ প্রস্তুত রয়েছে।



জ/বা


  বিষয়:   দেশজুড়ে  খুলনা  চাঁদাবাজি  চিকিৎসক  স্বাস্থ্যকর্মী  সমাবেশ 


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত