ব্যক্তিগত পুরস্কারের লড়াইয়ে ইয়ামালকে হারালেন এমবাপে

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-11-10T09:48:21+06:00
2026-11-10T09:48:59+06:00
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
Advertisement
খেলাধুলা
ব্যক্তিগত পুরস্কারের লড়াইয়ে ইয়ামালকে হারালেন এমবাপে
স্পোর্টস ডেস্ক
⏲ ৯:৪৮ এএম | ১০ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
Advertisement
ব্যক্তিগত পুরস্কারের দৌড়ে এবার লামিনে ইয়ামালকে পেছনে ফেলেছেন কিলিয়ান এমবাপে। অক্টোবর মাসের সেরা লা লিগা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। ব্যক্তিগত পুরস্কারের লড়াইয়ে এবারই প্রথম সরাসরি বার্সেলোনা উইঙ্গারকে হারালেন তিনি।

অক্টোবর মাসের সেরা খেলোয়াড় নির্বাচনের সংক্ষিপ্ত তালিকায় এমবাপের সঙ্গে ছিলেন ইয়ামাল, রিয়াল সোসিয়েদাদের গনসালো গুয়েদেস, অ্যাতলেটিকো মাদ্রিদের আলেহান্দ্রো গ্রিমালদো এবং এলচের গোলরক্ষক মাতিয়াস দিতুরো।

মূলত গোল করার দক্ষতাই এমবাপেকে এই পুরস্কার জিতিয়েছে। অক্টোবর মাসে লা লিগার তিন ম্যাচে চারটি গোল করেন তিনি। সেভিয়ার বিপক্ষে জোড়া গোল করার পর ন্যু ক্যাম্পে বার্সেলোনার বিপক্ষে রিয়ালের ২-১ গোলের জয়েও জোড়া গোল করেন এই ফরাসি তারকা।

এই গোলগুলোসহ চলতি মৌসুমে লা লিগায় এমবাপের গোলসংখ্যা ১১। পাশাপাশি দুটি অ্যাসিস্ট করেছেন তিনি। সব মিলিয়ে সরাসরি ১৩টি গোলে অবদান রেখেছেন রিয়াল তারকা।

অন্যদিকে, অক্টোবর মাসে তিন ম্যাচে একটি গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন ইয়ামাল। তবে চলতি মৌসুমের সামগ্রিক পরিসংখ্যানে এমবাপের চেয়ে এগিয়ে বার্সেলোনা উইঙ্গার। এখন পর্যন্ত আটটি গোল ও ছয়টি অ্যাসিস্টসহ মোট ১৪টি গোলে অবদান রয়েছে তাঁর।

অর্থাৎ মৌসুমজুড়ে গোল-অবদানে ইয়ামাল এগিয়ে থাকলেও অক্টোবর মাসে বেশি গোল করে পুরস্কার জিতে নিয়েছেন এমবাপে।

এর আগে ২০২৬ সালের ব্যালন ডি’অর জয়ের লড়াইয়ে হ্যারি কেইনের কাছে হেরে যান এমবাপে ও ইয়ামাল। ওই প্রতিযোগিতায় এমবাপে দ্বিতীয় এবং ইয়ামাল তৃতীয় স্থান অর্জন করেন।


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত