যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরুর উদ্যোগ নেওয়া হলেও তার প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব উত্থাপনকারী রিপাবলিকান কংগ্রেস সদস্য থমাস ম্যাসিকে কঠোর ভাষায় সমালোচনা করেছেন তিনি।
সিএনএনের সাংবাদিক কেইটলান কলিন্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, হেগসেথ অভিশংসনের মুখে পড়লেও তিনি তার পাশে থাকবেন এবং সমর্থন অব্যাহত রাখবেন।
সাক্ষাৎকারে ম্যাসিকে ‘স্টোন কোল্ড লুজার’ (চরম ব্যর্থ ব্যক্তি) বলেও আখ্যায়িত করেন মার্কিন প্রেসিডেন্ট।
এর আগে ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনাসহ ক্ষমতার অপব্যবহার এবং বিভিন্ন বেআইনি কর্মকাণ্ডের অভিযোগে হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের আটটি ধারা উত্থাপন করেন রিপাবলিকান কংগ্রেস সদস্য থমাস ম্যাসি।
অভিযোগে বলা হয়েছে, কংগ্রেসের অনুমোদন ছাড়াই সামরিক অভিযান পরিচালনা এবং এসব অভিযানে বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনায় প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের দায় রয়েছে।
ম্যাসির এই অভিশংসন উদ্যোগের পর হেগসেথের প্রতি ট্রাম্পের প্রকাশ্য সমর্থন যুক্তরাষ্ট্রের প্রশাসনের অভ্যন্তরীণ রাজনৈতিক বিতর্ককে নতুন করে সামনে এনেছে।
জ/দি