‘পরীর রাজ্য’ চেয়ে ফের আলোচনায় নায়লা নাঈম

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-11-09T19:52:28+06:00
2026-11-09T19:52:28+06:00
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
Advertisement
বিনোদন
‘পরীর রাজ্য’ চেয়ে ফের আলোচনায় নায়লা নাঈম
বিনোদন ডেস্ক
⏲ ৭:৫২ পিএম | ৯ নভেম্বর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
Advertisement
পরীমনিকে ঘিরে চলমান বিতর্কের মধ্যে তাঁর প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন আলোচিত মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম। পরীমনির সাহসিকতার প্রশংসা করে ‘পরীর রাজ্য’ চাওয়ার কথা জানিয়েছেন তিনি। গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) নায়লা নাঈমের দেওয়া একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনি ব্যক্তিগত জীবন, আইনি জটিলতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সরব উপস্থিতির কারণে প্রায়ই খবরের শিরোনামে আসেন। সাম্প্রতিক সময়ে তাঁর বিভিন্ন কর্মকাণ্ড ও বক্তব্যকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এ নিয়ে কেউ তাঁর পক্ষে অবস্থান নিয়েছেন, আবার কেউ সমালোচনা করছেন।

এমন পরিস্থিতিতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পরীমনির সাহসিকতার প্রশংসা করেন মডেল ও চিকিৎসক নায়লা নাঈম। সেখানে তিনি লেখেন, ‘East or west Pori Moni is best!’

পোস্টে নারীদের প্রতিদিনের হয়রানি ও ইভ টিজিংয়ের বিষয়টিও তুলে ধরেন নায়লা। তাঁর ভাষ্য, রাস্তায় হাঁটার সময় কিংবা গণপরিবহনে চলাচলের ক্ষেত্রে নারীদের নিয়মিত মানসিক ও শারীরিক হেনস্তার শিকার হতে হয়। ভিড়ের মধ্যে কিংবা বাসের আসনে বখাটেদের অশালীন আচরণ এবং লোকাল বাসে নারীদের প্রতি অসম্মানজনক মনোভাবেরও সমালোচনা করেন তিনি।

এ ধরনের পরিস্থিতিতে কেউ প্রতিবাদ করলে তার সাহসিকতার প্রশংসা করেছেন নায়লা। তিনি লেখেন, কার দোষ ছিল বা ছিল না, সেই বিচার না করে চোখের সামনে এমন প্রতিবাদ হতে দেখা এক ধরনের মানসিক শান্তি দেয়। পোস্টে তিনি আরও লেখেন, ‘মাইয়‍্যাডারে দিন দিন আমার এত ভালো লাগে ক‍্যা?? আমি Naila Nayem এমন একটি পরীর রাজ্য চাই!’

পরীমনিকে নিয়ে চলমান আলোচনার মধ্যে নায়লা নাঈমের এমন প্রকাশ্য সমর্থন সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

এদিকে মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাও পরীমনির প্রতি সমর্থন জানিয়ে ফেসবুকে ভিডিও বার্তা দিয়েছেন। গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করা ওই ভিডিওতে তাঁকে আবেগপ্রবণ ও ক্ষুব্ধ দেখা যায়।

ভিডিওর শুরুতে প্রভা বলেন, ‘কিছু বিষয় আছে, যা এড়িয়ে না গেলে নিজেকে সান্ত্বনা দিতে পারি না, অপরাধী মনে হয়, বিবেকের কাছে ছোট হয়ে যাই।’

এরপর পরীমনির ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সাংবাদিকের সমালোচনা করেন তিনি। দর্শকদের উদ্দেশে প্রভা বলেন, ‘আপনারা তাকে সমর্থন করবেন না। আমরা এটার মুখোমুখি হই।’


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত