সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আটক ২

জবাবদিহি ডেস্ক

অপরাধ

2026-11-09T19:01:27+06:00
2026-11-09T19:01:27+06:00
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
Advertisement
অপরাধ
সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আটক ২
জবাবদিহি ডেস্ক
⏲ ৭:০১ পিএম | ৯ নভেম্বর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
Advertisement
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে আটক ব্যক্তিদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করেছেন সংশ্লিষ্টরা।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল ককটেল বিস্ফোরণ ও দুজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আটক দুজনই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী। তবে তাঁদের পরিচয় এবং রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত