ফ্লোরিডার কনসার্টে গান গাইবেন অপূর্ব

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-11-09T09:25:18+06:00
2026-11-09T09:25:18+06:00
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
Advertisement
বিনোদন
ফ্লোরিডার কনসার্টে গান গাইবেন অপূর্ব
বিনোদন ডেস্ক
⏲ ৯:২৫ এএম | ৯ নভেম্বর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব অভিনয়ের পাশাপাশি সংগীতচর্চাও করেন। টেলিভিশনের বেশ কয়েকটি নাটকে গান গেয়েছেন তিনি। এবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় কনসার্টে গান শোনাবেন এই অভিনেতা।

আগামী ১৩ ডিসেম্বর ফ্লোরিডার টাম্পা শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুদিনব্যাপী সপ্তম ‘ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট’। উৎসবের দ্বিতীয় দিন স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মঞ্চে উঠবেন অপূর্ব। এ সময় গান পরিবেশনের পাশাপাশি দর্শকদের সঙ্গে গল্পেও মেতে উঠবেন তিনি।

এক ভিডিও বার্তায় অপূর্ব বলেন, ‘নিউইয়র্কের পর এবার গান শোনাতে আসছি ফ্লোরিডায়। গান আর গল্প নিয়ে দেখা হবে সবার সঙ্গে।’

এর আগে গত আগস্টে নিউইয়র্কে ‘অপূর্ব মিউজিক্যাল নাইট’ শিরোনামে নিজের প্রথম একক কনসার্ট করেন তিনি। ওই সময় অপূর্ব জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের ১২টি শহর থেকে কনসার্ট আয়োজনের প্রস্তাব পেয়েছেন। তবে তাড়াহুড়া না করে যথাযথ প্রস্তুতি নিয়েই পরবর্তী আয়োজন করতে চান তিনি।

বছরের অধিকাংশ সময় যুক্তরাষ্ট্রে কাটালেও বাংলাদেশেও কনসার্ট করার ইচ্ছা রয়েছে অপূর্বর। পাশাপাশি সবকিছু ঠিক থাকলে শিগগিরই নতুন সিনেমার ঘোষণাও দিতে পারেন এই অভিনেতা।

জ/শা 


Advertisement
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত