বয়স নিয়ে ভুল তথ্য, জবাব দিলেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-11-09T19:43:01+06:00
2026-11-09T19:43:01+06:00
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
Advertisement
বিনোদন
বয়স নিয়ে ভুল তথ্য, জবাব দিলেন অভিনেত্রী
বিনোদন ডেস্ক
⏲ ৭:৪৩ পিএম | ৯ নভেম্বর, ২০২৬ | সোমবার
ছবি- সাদিয়া আয়মান
Advertisement
শোবিজ অঙ্গনে তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। প্রেম, বিয়ে ও সম্পর্কের গুঞ্জনের পাশাপাশি তাঁদের বয়স নিয়েও চলে নানা আলোচনা। এবার নিজের বয়স ও জন্মসাল নিয়ে অনলাইনে ছড়িয়ে পড়া তথ্যের কারণে আলোচনায় এসেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান।

গুগলে নিজের নামে তৈরি প্রোফাইলে বয়স ৩৩ বছর উল্লেখ থাকতে দেখে বিস্ময় প্রকাশ করেছেন এই অভিনেত্রী। একই সঙ্গে অনলাইনে থাকা ভুল তথ্য কীভাবে সংশোধন করা যায়, তা জানতে চেয়েছেন ভক্তদের কাছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে গুগলে নিজের নামে থাকা প্রোফাইলের বয়সসংক্রান্ত তথ্যের স্ক্রিনশট প্রকাশ করেন সাদিয়া। ক্যাপশনে তিনি লেখেন, ‘গুগলে আমার নামে এই প্রোফাইল যে করেছে, তার সঙ্গে হয়তো আমার একপাক্ষিক শত্রুতা আছে, নাহয় তার সঙ্গে আমার জন্ম হওয়ারও ছয় বছর আগে দেখা হয়েছে। এখন আপনারা যারা জানেন, তারা আমাকে বলেন, আমি কীভাবে আমার জন্মসাল নিয়ে এই ভুল তথ্যটি ঠিক করতে পারব?’

নিজের জন্মসাল ও বয়স নিয়ে বরাবরই খোলামেলা থাকার কথা জানিয়েছেন অভিনেত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি সর্বদাই আমার জন্মসাল এবং বয়স নিয়ে অকপটে কথা বলেছি। এমনকি এ বছর ১৭ মার্চ আমি সত্যি সত্যি ২৭ বছরে পদার্পণ করেছি জানিয়ে আমার জন্মদিনের পোস্টটি দিয়েছিলাম।’

সাদিয়া আরও বলেন, ‘তবে এনআইডি, পাসপোর্ট এবং সার্টিফিকেট অনুযায়ী আমার বয়স এখন ২৬। বয়স একটি সুন্দর ব্যাপার, আর আমি নিজের বয়সকে সানন্দে ও মর্যাদার সঙ্গে গ্রহণ করতে ভালোবাসি।’

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত