মিরপুরের পর মহাখালীতে বাসে আগুন

নিউজ ডেস্ক

দেশজুড়ে

2026-11-08T09:03:09+06:00
2026-11-08T09:03:55+06:00
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
মিরপুরের পর মহাখালীতে বাসে আগুন
নিউজ ডেস্ক
⏲ ৯:০৩ এএম | ৮ নভেম্বর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরের পর এবার মহাখালী বাস টার্মিনালে পার্কিং করে রাখা সোহাগ পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে।

শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটের দিকে মহাখালী বাস টার্মিনালের পেছনের অংশে এ ঘটনা ঘটে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হামিদ ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, মহাখালী বাস টার্মিনালের পেছনের শেষ প্রান্তে সোহাগ পরিবহনের একটি বাস পার্কিং করা ছিল। রাত আনুমানিক ১টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়। এতে পুরো বাসটি পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্তব্যরত কর্মকর্তা শাহজাহান হোসাইন জানান, রাত ১২টা ৫৭ মিনিটে মহাখালী বাস টার্মিনালে একটি বাসে আগুন লাগার খবর পান তাঁরা। খবর পেয়ে তেজগাঁও ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। ইউনিট দুটি আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

তবে বাসটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এর আগে, একই দিন শনিবার রাত ১০টার দিকে রাজধানীর মিরপুর-১২ নম্বর এলাকায় পল্লবী মেট্রো স্টেশনের নিচে বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এর কয়েক ঘণ্টার ব্যবধানে মহাখালী বাস টার্মিনালে আরেকটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।

জ/শা 



Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত