নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে লিগ্যাল নোটিশ

জবাবদিহি ডেস্ক

আইন-আদালত

2026-11-08T17:52:19+06:00
2026-11-08T17:52:19+06:00
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
Advertisement
আইন-আদালত
নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে লিগ্যাল নোটিশ
জবাবদিহি ডেস্ক
⏲ ৫:৫২ পিএম | ৮ নভেম্বর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
Advertisement
সাংবাদিক হয়রানি ও জাতীয় সংগীত অবমাননার অভিযোগে চিত্রনায়িকা পরীমনিকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এ নোটিশ পাঠিয়েছেন। আজ রোববার (৮ নভেম্বর) শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনি এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের ঠিকানায় নোটিশটি পাঠানো হয়।

নোটিশে আগামী সাত দিনের মধ্যে আদালত প্রাঙ্গণে ঘটে যাওয়া ঘটনার জন্য পরীমনিকে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে অশ্লীল কথা বা সংলাপ, হুমকি, অশ্লীল অভিনয় ও অঙ্গভঙ্গি এবং অশ্লীল নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য থেকে সম্পূর্ণ বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

নোটিশে আরও বলা হয়েছে, চলচ্চিত্র, ভিডিও, অডিও-ভিজ্যুয়াল চিত্র, স্থিরচিত্র, গ্রাফিকস কিংবা অন্য কোনো মাধ্যমে ধারণ ও প্রদর্শনযোগ্য এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না, যার শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নেই।

এ ছাড়া আগামী সাত দিনের মধ্যে শোকজ নোটিশ দিয়ে পরীমনির বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে বলা হয়েছে। অন্যথায় যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এক সাংবাদিকের সঙ্গে পরীমনির বাগ্‌বিতণ্ডাকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়। পরীমনি ও তাঁর দেহরক্ষীদের অভিযোগ, ওই সাংবাদিক তাঁর গায়ে হাত দিয়েছিলেন। অন্যদিকে, সাংবাদিকের দাবি, ভিডিও ধারণের সময় পরীমনি তাঁর ফোন কেড়ে নেন এবং ট্রাইপড ভেঙে ফেলেন। পরে তিনি নিজের ফোন ফিরিয়ে নেন।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমনির একটি পোস্ট ঘিরেও নতুন করে সমালোচনা শুরু হয়। আদালত থেকে বের হওয়ার পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে দুটি শব্দের একটি আপত্তিকর ও আক্রমণাত্মক পোস্ট দেন তিনি। পোস্টটি কাকে উদ্দেশ করে লেখা হয়েছিল, তা স্পষ্ট না হলেও এক ঘণ্টার মধ্যে এতে হাজার হাজার রিয়্যাকশন পড়ে। তবে মন্তব্যের ঘর বন্ধ থাকায় অনুসারীরা সেখানে সরাসরি প্রতিক্রিয়া জানাতে পারেননি।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত