হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার দেখাল ডিবি

জবাবদিহি ডেস্ক

আইন-আদালত

2026-11-05T13:49:47+06:00
2026-11-05T13:49:47+06:00
বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬,
২০ কার্তিক ১৪৩৩
Advertisement
আইন-আদালত
হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার দেখাল ডিবি
জবাবদিহি ডেস্ক
⏲ ১:৪৯ পিএম | ৫ নভেম্বর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ও সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল বুধবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মহাখালী এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পরে রাতে ২০২৪ সালের ২৬ আগস্ট যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারের কথা জানায় ডিবি।

এদিকে, একই দিন আরেক সাংবাদিক রাজিব ঘোষকেও আটক করা হয়। রাতে পরিবারের জিম্মায় মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে চলতি বছরের ১৫ এপ্রিল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইকবাল সোবহান চৌধুরীকে ফেরত পাঠানো হয়। সে সময় সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে জেদ্দা যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গিয়েছিলেন তিনি।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত