এশিয়ান গেমসে ব্যর্থতার পরও ফিফা র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগোল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-10-20T19:54:50+06:00
2026-10-20T19:54:50+06:00
মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
Advertisement
খেলাধুলা
এশিয়ান গেমসে ব্যর্থতার পরও ফিফা র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগোল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
⏲ ৭:৫৪ পিএম | ২০ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
নারী ফুটবলে ফিফার সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। ১০৭তম স্থান থেকে ১০৬তম স্থানে উঠে এসেছেন ঋতুপর্ণা চাকমারা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আজ নারী ফুটবলের র‍্যাঙ্কিং প্রকাশ করেছে। সম্প্রতি এশিয়ান গেমসে তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ নারী ফুটবল দল। তবে টুর্নামেন্টে প্রত্যাশিত ফল পায়নি লাল-সবুজের প্রতিনিধিরা।

এশিয়ান গেমসে নিজেদের প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে হারে বাংলাদেশ। পরের ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে হজম করে ৬ গোল। টানা দুই ম্যাচে ১৬ গোল খেলেও র‍্যাঙ্কিং পয়েন্টে বড় ধস নামেনি বাংলাদেশের। উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচের পর পয়েন্ট কমে ০.০৬ এবং দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ০.২৮। এর অন্যতম কারণ, র‍্যাঙ্কিংয়ে দুই দলের সঙ্গে বাংলাদেশের ব্যবধান ছিল প্রায় ১০০ ধাপ।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিয়ানমারের বিপক্ষে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। এই ম্যাচ থেকে ৪.৬৪ পয়েন্ট যোগ হওয়ায় বাংলাদেশের মোট পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১৭৫.৩৫।

গত বছর মিয়ানমারকে হারিয়েই প্রথমবারের মতো এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল বাংলাদেশ। সেই সাফল্যের ফলে সংশ্লিষ্ট র‍্যাঙ্কিং পর্বে উল্লেখযোগ্য উন্নতি করে ফিফার নজর কেড়েছিল দলটি।

এদিকে বাংলাদেশের বিপক্ষে ড্র করে র‍্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়েছে মিয়ানমার। ৫৫তম স্থান থেকে দলটি নেমে গেছে ৫৬তম স্থানে। বাংলাদেশের চেয়ে প্রায় ৫০ ধাপ এগিয়ে থাকায় এই ড্রয়ের পর মিয়ানমারের র‍্যাঙ্কিং পয়েন্ট কমেছে ৫.৫৪।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত