রাজশাহী সফর শেষে সামরিক বিমানে চট্টগ্রামের পথে প্রধানমন্ত্রী

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-10-20T19:07:01+06:00
2026-10-20T19:07:01+06:00
মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
রাজশাহী সফর শেষে সামরিক বিমানে চট্টগ্রামের পথে প্রধানমন্ত্রী
জবাবদিহি ডেস্ক
⏲ ৭:০৭ পিএম | ২০ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
রাজশাহী সফর শেষে সামরিক বিমানে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করেন তিনি।

শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে ঢাকার বাইরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের অংশ হিসেবে মঙ্গলবার সকালে সফর শুরু করেন প্রধানমন্ত্রী। সকাল পৌনে ৯টার দিকে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রংপুরের উদ্দেশে রওনা হন তিনি। সকাল ৯টা ৫০ মিনিটে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান সরকারপ্রধান।

সেখানে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের (রউক) চেয়ারম্যান সামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম, ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক ইশরাত জাহান ও পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক।

পরে সৈয়দপুর বিমানবন্দর থেকে বাসে সড়কপথে রংপুরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষকে বাস থেকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি।

রংপুরের পাগলাপীরে একটি পথসভায় অংশ নেওয়ার পাশাপাশি রাধা গোবিন্দ মন্দির পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সেখানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবেও যোগ দেন তিনি।

এরপর বিকেল ৩টার দিকে সামরিক বিমানে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। রাজশাহীর হাজী মুহাম্মদ মহসীন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে রাজশাহী অঞ্চলের ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির মধ্যে ১২ কোটি টাকার প্রণোদনা দেন তিনি। এ ছাড়া রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায়ও অংশ নেন প্রধানমন্ত্রী।

রাজশিয়া সফরের কর্মসূচি শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সামরিক বিমানে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করেন সরকারপ্রধান।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত