সংবিধান সংশোধনে বিরোধী দল সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জবাবদিহি ডেস্ক

জাতীয়

সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দল এখন পর্যন্ত সহযোগিতা করছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

2026-10-19T14:23:44+06:00
2026-10-19T14:52:05+06:00
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
সংবিধান সংশোধনে বিরোধী দল সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী
জবাবদিহি ডেস্ক
⏲ ২:২৩ পিএম | ১৯ অক্টোবর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দল এখন পর্যন্ত সহযোগিতা করছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, তাঁরা এমন একটি সাংবিধানিক প্রক্রিয়া চালু করতে চান, যেটিকে অনেকে সংস্কার হিসেবে অভিহিত করতে পারেন। জামায়াতে ইসলামী এই প্রক্রিয়াকে সংস্কার হিসেবে বিবেচনা করে সন্তুষ্ট থাকলে তাঁদের আপত্তি নেই। তবে বিরোধী দল হিসেবে জামায়াত এখন পর্যন্ত সংশোধন প্রক্রিয়ায় সহযোগিতা করছে না বলে মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ আলোচনা ও আলাপ-আলোচনার মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদ প্রণীত হয়েছে। জুলাই জাতীয় সনদ জাতীয় জীবনের দিকনির্দেশনা দেয়। জুলাই এক দিনে সংঘটিত হয়নি; ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ধারাবাহিক গণতান্ত্রিক সংগ্রামের ফসল হিসেবে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছে।

তিনি বলেন, ‘রক্তাক্ত গণ-অভ্যুত্থানের ইতিহাস জাতীয় জীবনে চিরজাগরূক হয়ে থাকবে। আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে। আমরা জুলাইকে ভবিষ্যৎ বিনির্মাণের জন্য পথনির্দেশক হিসেবে গণ্য করি।’

জুলাইয়ের চেতনাকে সাহিত্য, নাটক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করে সালাহউদ্দিন আহমদ বলেন, শুধু জুলাই মাস এলে বা প্রতিবছর আনুষ্ঠানিক আয়োজন করলেই দায়িত্ব শেষ হবে না। শহীদদের রক্তের অঙ্গীকার, জাতীয় জীবনের প্রত্যাশা, জুলাইয়ের প্রত্যাশা এবং জনজীবনের প্রত্যাশা পূরণ না হওয়া পর্যন্ত শহীদদের মর্যাদা প্রতিষ্ঠিত হবে না।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ প্রক্রিয়ার কিছু অংশ সাংবিধানিক এবং কিছু অংশ আইনসংক্রান্ত। আইনি ও বিধিবিধান-সম্পর্কিত বিষয়গুলো চলমান প্রক্রিয়ার অংশ।

তিনি আরও বলেন, জুলাইয়ের ছাত্র-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিকল্পনা ঘোষণা করেছেন এবং তা বাস্তবায়নে কাজ করছেন। শহীদদের সব আকাঙ্ক্ষা সেই পরিকল্পনার অংশ বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

জ/শা 


  বিষয়:   স্বরাষ্ট্রমন্ত্রী  সালাহউদ্দিন আহমদ  সংবিধান সংশোধন 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত