দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক হোসেন

জবাবদিহি ডেস্ক

রাজনীতি

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের বিষয়ে আজ সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক হোসেন। এ উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের মুখোমুখি হবেন বলে জানিয়েছেন তিনি।

2026-10-19T09:05:35+06:00
2026-10-19T09:10:45+06:00
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
Advertisement
রাজনীতি
দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক হোসেন
জবাবদিহি ডেস্ক
⏲ ৯:০৫ এএম | ১৯ অক্টোবর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের বিষয়ে আজ সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক হোসেন। এ উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের মুখোমুখি হবেন বলে জানিয়েছেন তিনি।

সোমবার সকালে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

পোস্টে তিনি লেখেন, ‘আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব এবং সাংবাদিকদের মুখোমুখি হব, ইনশাআল্লাহ।’

ফেসবুক পোস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ‘সুশীল মানুষ’-এর উল্লাসসূচক লেখালেখির বিষয়েও মন্তব্য করেন তিনি। ভবিষ্যতে কখনো আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে তাঁরা বিদেশ থেকে দেশে ফিরে সেই আন্দোলনে অংশ নেবেন বলে আশা প্রকাশ করেন ইশরাক।

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি জানান, এবার সংসদ সদস্য কিংবা প্রতিমন্ত্রী হিসেবে নয়, বরং একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে কাজ করবেন। এ ক্ষেত্রে আগের চেয়ে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি। পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করার কথা জানান।

এ ছাড়া দেশব্যাপী ‘প্রজন্ম দল’-এর সাংগঠনিক শক্তি বাড়াতে বিভিন্ন জেলা সফর করার সুযোগ পাবেন বলেও ফেসবুক পোস্টে উল্লেখ করেন ইশরাক হোসেন।

পোস্টের শেষে তিনি লেখেন, ‘মন্ত্রী নয়, মাদক নির্মূল! মাদক নির্মূল, মাদক নির্মূল!’

জ/শা


  বিষয়:   ইশরাক হোসেন  প্রতিমন্ত্রী  পদত্যাগ 


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত