নবমবার ব্যালন ডি’অর জিততে পারেন মেসি?

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

৩৯ বছর বয়সেও দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে ফুটবল বিশ্বকে চমকে দিচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে গোল ও অ্যাসিস্টের বন্যা বইয়ে দিয়ে আবারও ব্যালন ডি’অর জয়ের আলোচনায় উঠে এসেছেন তিনি। যদিও এবারের পুরস্কারের দৌড়ে হ্যারি কেইনকে এগিয়ে রাখা হচ্ছে, তবু মেসির পক্ষে যুক্তিও কম নয়।

2026-10-19T11:44:34+06:00
2026-10-19T11:44:34+06:00
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
Advertisement
খেলাধুলা
নবমবার ব্যালন ডি’অর জিততে পারেন মেসি?
স্পোর্টস ডেস্ক
⏲ ১১:৪৪ এএম | ১৯ অক্টোবর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
৩৯ বছর বয়সেও দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে ফুটবল বিশ্বকে চমকে দিচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে গোল ও অ্যাসিস্টের বন্যা বইয়ে দিয়ে আবারও ব্যালন ডি’অর জয়ের আলোচনায় উঠে এসেছেন তিনি। যদিও এবারের পুরস্কারের দৌড়ে হ্যারি কেইনকে এগিয়ে রাখা হচ্ছে, তবু মেসির পক্ষে যুক্তিও কম নয়।

সংবাদমাধ্যম ইয়াহু স্পোর্টসের এক বিশ্লেষণে মেসির সম্ভাব্য ব্যালন ডি’অর জয়ের বিষয়টি তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মেজর লিগ সকারের (এমএলএস) মান নিয়ে প্রশ্ন থাকলেও মেসির ব্যক্তিগত পারফরম্যান্সকে উপেক্ষা করা কঠিন।

গত শনিবার ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত দুটি গোল করে নিজের সামর্থ্যের আরেকটি প্রমাণ দিয়েছেন মেসি। হ্যারি কেইন, লামিনে ইয়ামাল, রদ্রি, ফাবিয়ান রুইজ, উসমান দেম্বেলে, পাউ কুবারসি ও কিলিয়ান এমবাপ্পের মতো তারকারাও পুরস্কারটির আলোচনায় রয়েছেন। তবে মেসির পরিসংখ্যান তাকে প্রতিদ্বন্দ্বিতায় রাখার মতোই শক্তিশালী।

প্রতিবেদন অনুযায়ী, ইন্টার মায়ামির হয়ে ৩২ ম্যাচে ২৯ গোল করার পাশাপাশি ১৫টি অ্যাসিস্ট করেছেন মেসি। মাত্র ছয়টি ম্যাচে গোল কিংবা অ্যাসিস্ট করতে পারেননি তিনি, যার চারটিই ছিল গত মে মাসের আগের ঘটনা।

এমএলএসে এক মৌসুমে সর্বোচ্চ ৩৪ গোলের রেকর্ড রয়েছে কার্লোস ভেলার। মেসি তিনটি ম্যাচ মিস করলেও মৌসুমের শেষ তিন ম্যাচ বাকি থাকতে সেই রেকর্ড ভাঙার সম্ভাবনা তৈরি করেছেন।

বিশ্বের বিভিন্ন লিগের পারফরম্যান্স তুলনা করার নির্দিষ্ট কোনো গাণিতিক পদ্ধতি নেই। তবে প্রতিবেদনে যুক্তি দেওয়া হয়েছে, মেসি যদি ইউরোপের শীর্ষ কোনো লিগে বর্তমান পারফরম্যান্সের অর্ধেকও দেখাতেন, তাহলেও তার গোল ও অ্যাসিস্টের পরিসংখ্যান উল্লেখযোগ্য থাকত।

বিশ্বকাপের পারফরম্যান্সও ব্যালন ডি’অর ভোটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রতিবেদনে আর্জেন্টিনার হয়ে মেসির অবদান তুলে ধরে বলা হয়েছে, ফাইনালের আগ পর্যন্ত দলের প্রথম সাত ম্যাচেই গোল কিংবা অ্যাসিস্টে অবদান রেখেছিলেন তিনি। পুরো টুর্নামেন্টে আট গোল ও চার অ্যাসিস্টসহ মোট ১২টি গোলে সরাসরি অবদান রাখেন মেসি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, আর্জেন্টিনার অন্য সাতটি গোলেও তার কোনো না কোনো ভূমিকা ছিল।

তবে বিশ্বকাপের শিরোপা কিংবা ক্লাব পর্যায়ের বড় অর্জনগুলো ব্যালন ডি’অরের হিসাব পাল্টে দিতে পারে। হ্যারি কেইন যদি ইংল্যান্ডকে ফাইনালে তুলতে পারতেন অথবা বায়ার্ন মিউনিখের হয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠতেন, তাহলে মেসির সম্ভাবনা আরও কঠিন হয়ে পড়ত। একইভাবে রদ্রি ও উসমান দেম্বেলের পারফরম্যান্স এবং দলীয় সাফল্যও আলোচনায় গুরুত্বপূর্ণ।

ফাবিয়ান রুইজের চ্যাম্পিয়নস লিগ, লিগ ওয়ান ও বিশ্বকাপ জয়ের সম্ভাব্য সমন্বয় কিংবা লামিনে ইয়ামাল ও পাউ কুবারসির তারুণ্য ও সাফল্যও তাদের এগিয়ে রাখতে পারে।

বিশ্লেষণে বলা হয়েছে, মেসি এবার ব্যালন ডি’অর জিতবেন—এমন নিশ্চয়তা নেই। হ্যারি কেইনকে এখনো অন্যতম শক্তিশালী দাবিদার হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে মেসির অসাধারণ ব্যক্তিগত পারফরম্যান্স ও বিশ্বকাপে অবদান বিবেচনায় নিলে তাকে পুরস্কারের আলোচনায় রাখা অযৌক্তিক হবে না। ভোটারদের কাছে তার জনপ্রিয়তা ও আবেগের জায়গাটিও এ ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে।

মেসি এরই মধ্যে আটবার ব্যালন ডি’অর জিতেছেন। এবারও যদি তিনি পুরস্কারটি জেতেন, তবে ক্যারিয়ারে নবমবারের মতো এই সম্মান অর্জন করবেন। সূত্র: ইয়াহু স্পোর্টস

জ/শা 


  বিষয়:   ফুটবল  আর্জেন্টাইন মহাতারকা  লিওনেল মেসি  ব্যালন ডি’অর 


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত