নীলফামারীতে ইয়াবা বিক্রির সময় দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ৪৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৪ হাজার ২০০ টাকা। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নীলফামারী সদর উপজেলার জাকিরগঞ্জ সোনারায় হাজীপাড়া এলাকার রফির উদ্দিনের ছেলে রশিদুল ইসলাম (৩৫) এবং একই এলাকার আছির উদ্দিনের ছেলে আল-আমিন (২১)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী জেলা পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁনের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ইকবাল পাশার তত্ত্বাবধানে অভিযান চালানো হয়। ডিবির একটি দল সদর উপজেলার সোনারায় সংগলশী ডিগ্রি কলেজ মাঠে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে ৪৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জ/উ