পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তীব্র সংঘর্ষ, বাড়ছে উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। খাইবার পাখতুনখাওয়ার আপার কুররাম ও ঘোজগাড়হি এলাকায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে।

2026-10-19T08:39:13+06:00
2026-10-19T08:39:13+06:00
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তীব্র সংঘর্ষ, বাড়ছে উত্তেজনা
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ৮:৩৯ এএম | ১৯ অক্টোবর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। খাইবার পাখতুনখাওয়ার আপার কুররাম ও ঘোজগাড়হি এলাকায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে।

পাকিস্তানের সরকারি গণমাধ্যম ও নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানা গেছে, রোববার (১৮ অক্টোবর) আফগান তালেবান সদস্যদের গোলাবর্ষণের পর পাল্টা জবাব দেয় পাকিস্তান সেনাবাহিনী। এ সময় ভারী কামানসহ বিভিন্ন অস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়। পাকিস্তানি সূত্রের দাবি, এ পাল্টা হামলায় তালেবানের কয়েকজন সদস্য নিহত হয়েছেন এবং তাদের একাধিক সীমান্ত চৌকি ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিরাপত্তা সূত্রের তথ্য অনুযায়ী, সীমান্তে গোলাবর্ষণের জেরে আপার কুররাম এলাকার ‘টপসার’ পোস্ট ও ‘শিপোলা’ নামের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়। পাকিস্তানের পাল্টা আক্রমণের মুখে ঘোজগাড়হি এলাকার একটি চৌকি ছেড়ে তালেবান সদস্যরা সরে যান বলেও দাবি করা হয়েছে। সংঘর্ষের পর সীমান্ত এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। বিরতি দিয়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলি চলার খবরও পাওয়া গেছে।

পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, আফগানিস্তানের তালেবান সরকার বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে আশ্রয় ও সহায়তা দিচ্ছে। ইসলামাবাদের দাবি, আফগান ভূখণ্ড ব্যবহার করে এসব গোষ্ঠী পাকিস্তানে প্রবেশ করে হামলা চালাচ্ছে।

পাকিস্তানের সরকারি হিসাবের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালে আফগানিস্তান থেকে পরিচালিত জঙ্গি হামলায় দেশটিতে ১ হাজার ৩২৭ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় আড়াই হাজার মানুষ। তবে এসব পরিসংখ্যানের বিস্তারিত স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে জাতিসংঘ বিভিন্ন সময়ে আফগানিস্তানে আল-কায়েদা ও আইএসের মতো সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। পাকিস্তান জানিয়েছে, দেশের সীমান্ত সুরক্ষায় তাদের সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। একই সঙ্গে সীমান্তপারের সশস্ত্র হামলা বন্ধে কাবুলের কাছে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রত্যাশা জানিয়েছে ইসলামাবাদ। সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

জ/শা


  বিষয়:   পাকিস্তান-আফগানিস্তান  সীমান্তে সংঘর্ষ  উত্তেজনা 


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত