বোমা হামলার হুমকিতে ইসরায়েল থেকে আসা বিমানটির জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বোমা হামলার হুমকি পাওয়ার পর ইসরায়েল থেকে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাগামী একটি যাত্রীবাহী বিমান বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় জরুরি অবতরণ করেছে। রোববার বুলগেরিয়ার পরিবহন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

2026-10-19T09:39:58+06:00
2026-10-19T09:39:58+06:00
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
বোমা হামলার হুমকিতে ইসরায়েল থেকে আসা বিমানটির জরুরি অবতরণ
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ৯:৩৯ এএম | ১৯ অক্টোবর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
বোমা হামলার হুমকি পাওয়ার পর ইসরায়েল থেকে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাগামী একটি যাত্রীবাহী বিমান বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় জরুরি অবতরণ করেছে। রোববার বুলগেরিয়ার পরিবহন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

অস্ট্রিয়ান এয়ারলাইনসের ওএস৮২ ফ্লাইটটি রোমানিয়ার সীমান্তের কাছে অবস্থানকালে বোমা হামলার হুমকি পায়। এরপর উড়োজাহাজটির ক্রুরা সোফিয়ায় অবতরণের সিদ্ধান্ত নেন। বিমানটিকে নিরাপদে বিমানবন্দরে পৌঁছে দিতে বুলগেরিয়ার বিমানবাহিনীর একটি মিগ-২৯ যুদ্ধবিমান পাহারা দেয়।

এয়ারবাস এ৩২০ মডেলের উড়োজাহাজটিতে ছয়জন ক্রু ও ৫১ জন যাত্রী ছিলেন। বিমান থেকে সবাই নিরাপদে নেমেছেন বলে জানানো হয়েছে। অস্ট্রিয়ান এয়ারলাইনস জানিয়েছে, উড়োজাহাজটিতে নিরাপত্তা তল্লাশি চালানো হয়েছে। তল্লাশি শেষ হলে যাত্রীদের দ্রুত বিকল্প ফ্লাইটে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হবে।

ঘটনার পর জরুরি পরিস্থিতি মোকাবিলায় একটি বিশেষ দল গঠন করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে।

ফ্লাইটের তথ্য অনুযায়ী, রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে ইসরায়েলের তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে উড়োজাহাজটি। প্রায় তিন ঘণ্টা পর রাত ৯টা ৪৩ মিনিটে বুলগেরিয়ার সোফিয়ার ভাসিল লেভস্কি বিমানবন্দরে অবতরণ করে।

সূত্র: আলজাজিরা, এএফপি ও এপি

জ/শা 


  বিষয়:   বিমান  বোমা হামলার হুমকি  জরুরি অবতরণ 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত