আফগানিস্তানের জয়ে কঠিন সমীকরণে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-10-20T13:14:59+06:00
2026-10-20T13:14:59+06:00
মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
Advertisement
খেলাধুলা
আফগানিস্তানের জয়ে কঠিন সমীকরণে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
⏲ ১:১৪ পিএম | ২০ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠার পথ বাংলাদেশের জন্য আরও কঠিন হয়ে গেছে। আফগানিস্তানের বড় জয়ের পর শেষ ম্যাচে ফাইনালে যাওয়ার হিসাব মেলাতে বেশ কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে টাইগাররা। প্রথম ম্যাচে হারের পর সমীকরণ কঠিন হয়ে উঠলেও গত রাতের ফলাফলে পরিস্থিতি আরও জটিল হয়েছে।

ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় পেতেই হবে বাংলাদেশকে। হারলে কোনো পয়েন্ট ছাড়াই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে তাদের। অন্যদিকে, বাংলাদেশ জিতলে তিন দলের পয়েন্ট হবে সমান-২ করে। তখন ফাইনালের দুই দল নির্ধারিত হবে নেট রান রেটের ভিত্তিতে।

সেক্ষেত্রে বাংলাদেশের মূল লক্ষ্য থাকবে জিম্বাবুয়েকে পেছনে ফেলে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে ওঠা। প্রথম ম্যাচে ৯৯ রানের জয় এবং দ্বিতীয় ম্যাচে ১৫৮ রানের হারের পর জিম্বাবুয়ের নেট রান রেট এখন মাইনাস ০.৫৯।

অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে ১৫৮ রানের বড় জয় পাওয়ায় আফগানিস্তান এখন পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। শেষ ম্যাচে ১০০ রানে হারলেও দলটি শীর্ষস্থান ধরে রাখবে। ফলে বাংলাদেশের জন্য আপাতত দ্বিতীয় স্থান অর্জন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য।

ফাইনালে যেতে কত রানে জিততে হবে?
জিম্বাবুয়েকে টপকে ফাইনালে উঠতে হলে বাংলাদেশকে অন্তত ৪১ রানের ব্যবধানে জিততে হবে। আর নেট রান রেটে আফগানিস্তানকেও ছাড়িয়ে শীর্ষস্থান দখল করতে চাইলে জয়ের ব্যবধান হতে হবে কমপক্ষে ১২৯ রান।

তবে বাংলাদেশ পরে ব্যাট করলে সমীকরণ বদলে যাবে। সে ক্ষেত্রে আফগানিস্তানের করা রানের ওপর নির্ভর করবে কত ওভারের মধ্যে লক্ষ্য তাড়া করতে হবে।

আফগানিস্তান ২৫০ রান করলে দ্বিতীয় স্থানে উঠে ফাইনালে যেতে বাংলাদেশকে ৪১.৩ ওভারের মধ্যে লক্ষ্য অতিক্রম করতে হবে। আর শীর্ষস্থান অর্জনের জন্য একই লক্ষ্য তাড়া করতে হবে ২৬.০ ওভারের মধ্যে।

আফগানিস্তানের সংগ্রহ ২৮০ রান হলে দ্বিতীয় স্থানে ওঠার জন্য বাংলাদেশকে ৪২.০ ওভারের মধ্যে জিততে হবে। শীর্ষস্থান পেতে লক্ষ্য পূরণ করতে হবে ২৭.১ ওভারের মধ্যে।

আফগানিস্তান ৩০০ রান করলে দ্বিতীয় স্থান নিশ্চিত করতে বাংলাদেশকে ৪২.২ ওভারের মধ্যে জিততে হবে। আর শীর্ষে উঠতে হলে লক্ষ্য তাড়া করতে হবে ২৮.০ ওভারের মধ্যে।

অন্যদিকে, আফগানিস্তান ৩২০ রান করলে বাংলাদেশকে দ্বিতীয় স্থানে ওঠার জন্য ৪২.৪ ওভারের মধ্যে ম্যাচ জিততে হবে। শীর্ষস্থান অর্জনের ক্ষেত্রে লক্ষ্য পূরণ করতে হবে ২৮.৫ ওভারের মধ্যে।

প্রথম ম্যাচের হারই বড় বাধা
সব মিলিয়ে, আগে ব্যাট করলে বাংলাদেশকে অন্তত ৪১ রানের ব্যবধানে জিততে হবে। আর রান তাড়া করতে নামলে আফগানিস্তানের সংগ্রহ অনুযায়ী প্রায় ৪১ থেকে ৪২ ওভারের মধ্যে লক্ষ্য পূরণ করতে হবে। অর্থাৎ, ফাইনালে যাওয়ার দৌড়ে টিকে থাকতে হলে রান তাড়া করার সময় হাতে রাখতে হবে প্রায় আট ওভার।

বাংলাদেশকে এমন কঠিন সমীকরণের মুখে পড়তে হয়েছে মূলত প্রথম ম্যাচে হারের কারণে। ওই ম্যাচে ৯৯ রানের পরাজয়ই তাদের ফাইনালে ওঠার পথ কঠিন করে দিয়েছে। এখন শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় তুলে নিয়ে রান রেটের হিসাব মেলাতে পারে কি না, সেটিই দেখার বিষয়।

জ/উ


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত