‘দ্য ডার্টি পিকচার ২’ নির্মাণের ঘোষণা একতা কাপুরের

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-10-12T13:27:33+06:00
2026-10-15T20:53:36+06:00
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
বিনোদন
‘দ্য ডার্টি পিকচার ২’ নির্মাণের ঘোষণা একতা কাপুরের
বিনোদন ডেস্ক
⏲ ১:২৭ পিএম | ১২ অক্টোবর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
Advertisement
বলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ডার্টি পিকচার’-এর সিকুয়েল নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রযোজক একতা কাপুর। বিদ্যা বালান অভিনীত প্রথম সিনেমাটি মুক্তির দীর্ঘ সময় পর এর দ্বিতীয় কিস্তি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে সিকুয়েলের অভিনয়শিল্পী, কেন্দ্রীয় চরিত্র কিংবা মুক্তির তারিখ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানাননি প্রযোজক।

সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে একতা কাপুর ‘দ্য ডার্টি পিকচার টু’ নির্মাণের পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, নতুন সিনেমার জন্য তাঁর হাতে একটি শক্তিশালী গল্প রয়েছে, যা দর্শকদের সঙ্গে ভাগ করে নিতে তিনি আগ্রহী।

প্রথম সিনেমায় দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সিল্ক স্মিতার জীবনের ছায়া অবলম্বনে নির্মিত চরিত্র ও তাঁর সাহসী জীবনযাপন যেভাবে তুলে ধরা হয়েছিল, সে প্রসঙ্গেও কথা বলেন একতা। তাঁর মতে, সমাজ যখন কাউকে কোণঠাসা করার চেষ্টা করে, তখনও নিজের মতো করে বেঁচে থাকার দৃষ্টান্ত ছিলেন সিল্ক স্মিতা। তিনি সব সময় নিজের স্বতন্ত্র সত্তাকে উদ্‌যাপন করতেন।

২০১১ সালের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল ‘দ্য ডার্টি পিকচার’। সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করে ব্যাপক প্রশংসা পান বিদ্যা বালান। তাঁর অভিনয় ছবিটির অন্যতম আকর্ষণ হয়ে ওঠে। পাশাপাশি নাসিরুদ্দিন শাহ, ইমরান হাশমি ও তুষার কাপুরের অভিনয়ও সিনেমাটিকে বিশেষ মাত্রা দেয়।

সিল্ক স্মিতার জীবন থেকে অনুপ্রাণিত গল্প, সাহসী উপস্থাপনা এবং অভিনয়শিল্পীদের পারফরম্যান্সের কারণে প্রথম কিস্তিটি দর্শক ও সমালোচকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। এবার দ্বিতীয় কিস্তির পরিকল্পনার খবর সামনে আসায় সিনেমাটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।

তবে ‘দ্য ডার্টি পিকচার টু’-তে কে অভিনয় করবেন, গল্পের প্রেক্ষাপট কী হবে কিংবা কবে সিনেমাটি মুক্তি পাবে-এসব প্রশ্নের উত্তর পেতে দর্শকদের আরও অপেক্ষা করতে হবে।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত